• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৯:১৬ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

লিটনের বিশ্ব রেকর্ড

১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৩:৫৮

লিটনের বিশ্ব রেকর্ড
লিটন দাস। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দহীনতার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন লিটন দাস। তবে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে ব্যাটিং ও উইকেটকিপিং, দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে জবাব দিচ্ছেন বাংলাদেশের এই তারকা। এবার টেস্ট ক্রিকেটে বিরল এক রেকর্ডও গড়েছেন তিনি।

টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে এক ম্যাচে দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার পাশাপাশি উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল করেছেন লিটন। তার এই কীর্তি বাংলাদেশের ক্রিকেটেও নতুন মাইলফলক।

আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টের চতুর্থ দিনে উইকেটের পেছনে ৮টি ডিসমিসাল পূর্ণ করেন লিটন। এর আগে এক টেস্টে বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ছিল খালেদ মাসুদ পাইলটের দখলে। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ৭টি ডিসমিসাল করেছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এদিন তাকেও ছাড়িয়ে গেলেন লিটন।

আরও পড়ুন

ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

শুধু উইকেটের পেছনেই নয়, ব্যাট হাতেও এই টেস্টে উজ্জ্বল লিটন। দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি তাকে রেকর্ডটির ক্ষেত্রে অনন্য করে তুলেছে। তবে এক টেস্টে দুটি অর্ধশতক ছাড়াই সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে যৌথভাবে শীর্ষে আছেন ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্ত। তাদের প্রত্যেকের ডিসমিসাল ১১টি।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩