• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৯:৪৬ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৫:০১

জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
ছবি: সংগৃহীত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি।

১৭ অক্টোবর শনিবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধ্যের চর এলাকা থেকে আসামি বিহীন এসব মদ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা ১০৭৮ সীমান্তের কাছে মধ্যের চর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার-১

আরও পড়ুন: জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেইসঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক উদ্ধারের ঘটনায় রোববার সকালে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই: বিজিবির অধিনায়ক

এটিভি/এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩