• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৯:২০ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই, জনগণই শেষ কথা: সমাজকল্যাণ মন্ত্রী

১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫০:০০

উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই, জনগণই শেষ কথা: সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক: উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই, জনগণই শেষ কথা। ‘দেখে নেব, ফেলে দেব’ এ ধরনের হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণই এসব হুমকির যোগ্য জবাব দেবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

১৬ অক্টোবর দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার চোপাগাড়ী থেকে হাটপাড়া সড়ক নির্মাণ ও উন্নয়ন কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে ৬টি সড়ক নির্মাণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, সরকার গঠনের শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে। কেউ কেউ বলছেন, ‘দেখে নেব, ফেলে দেব।’ তবে জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য। দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

তরুণদের খেলাধুলামুখী করতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হবে: ত্রাণমন্ত্রী দুলু

ডা. এ জেড এম জাহিদ বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া বর্তমান বিএনপি সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন। এই দলটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই কোনো হুমকি-ধমকি ও নির্যাতনকে ভয় পায়নি।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

তিনি বলেন, গায়ের জোর দেখিয়ে যারা নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছেন তাদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানাই। জনগণ যদি আপনাদের পছন্দ করে, তাহলে রাজনৈতিক ভাবে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে। অন্যথায় জনগণের মুখোমুখি দাঁড়ানোর চেষ্টা করবেন না। তিনি বলেন, জনগণই আপনাদের কার্যক্রমের সঠিক জবাব দেবে।

আরও পড়ুন

ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা সেবা দিতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এসএম শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩