• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৮:২৪ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:৩৯

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে।

১২ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক মিছিল নিয়ে গিয়ে তার বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন জিএম কাদের।

তিনি বলেন, মিছিল নিয়ে এসে তারা আমার বাসার সামনে হইচই শুরু করে। আমার নাম ধরে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। বাড়ির গেট বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেনি। বাইরে থেকে বাসায় ঢিল ছোড়া শুরু করে। এতে বাড়ির সামনের জানালাসহ বেশ কয়েকটি জায়গায় অনেকগুলো কাচ ভেঙে যায়।

আরও পড়ুন

মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, সমালোচনার জবাবে যা বললেন তিনি

জি এম কাদের বলেন, পরে পুলিশ ও অন্যান্য লোকজন এলে মিছিলকারীরা চলে যায়। কেন হঠাৎ করে এই হামলা হলো তা আমি জানি না। হামলাকারীরা আমাকে ভারতের ও আওয়ামী লীগের দালাল বলে গালিগালাজ করে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, এ হামলা কারা ঘটিয়েছে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি। তবে, বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ৯৩ পূজামণ্ডপ বিশেষ গুরুত্বপূর্ণ, নিরাপত্তায় এসআরবি

হামলাকারী ব্যক্তিরা কারা তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সূত্র ঢা.পো..

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩