• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৮:৩৫ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:০৮

পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

অনলাইন ডেস্ক: পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

১২ অক্টোবর সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে অবস্থিত মনজুর খান প্লাজায় বিকেল ৫টা ২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বিকেল ৫টা ৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্ব হলেও যানজট ও রাস্তার পরিস্থিতির কারণে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।

আরও পড়ুন

মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, সমালোচনার জবাবে যা বললেন তিনি

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছেন।

রাশেদ বিন খালিদ বলেন, মার্কেটে আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। এখনও আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩