• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৯:১৭ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

আজও নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ

১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৮:৩৩

আজও নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ

অনলাইন ডেস্ক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া কমানো হয়েছে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও।

১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়। আজ বুধবারও একই দামে বিক্রি হবে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ১২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

আরও পড়ুন

বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা

এর আগে নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। সে হিসাবে নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩