• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৮:৪১ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

আমার জীবন নিয়ে কখনো বায়োপিক হবে না: সালমান খান

১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১১:০৮

আমার জীবন নিয়ে কখনো বায়োপিক হবে না: সালমান খান
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান বলেছেন, নিজের জীবনের গল্প নিজের সঙ্গেই শেষ হবে। তাই নিজের জীবন নিয়ে কখনো বায়োপিক তৈরি হোক, তা চান না এই অভিনেতা।

সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ ৯’-এর প্রথম পর্বে নিজের জীবন, সম্পর্ক ও ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে সালমান খান এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানের একটি প্রশ্নোত্তর পর্বে অভিনেত্রী কারিশমা কাপুর সালমানকে প্রশ্ন করেন, তার জীবনের গল্প নিয়ে বায়োপিক তৈরি হলে কোন পরিচালককে বেছে নেবেন তিনি? এ জন্য চারজন পরিচালকের নাম দেওয়া হয়—কবির খান, ডেভিড ধাওয়ান, সুরজ বরজাতিয়া ও সঞ্জয় লীলা বানসালি।

আরও পড়ুন

টানা ১ বছর বিজয়কে বিয়ের কথা বলেছি: রাশমিকা মান্দানা

প্রতিটি পরিচালকের কাজের ধরন অনুযায়ী আলাদা উত্তর দেন সালমান। তার মতে, হাস্যরসাত্মক সিনেমা হলে ডেভিড ধাওয়ানকে বেছে নিতেন তিনি।

আরও পড়ুন: বক্স অফিসে ঝড় তুললেন রজনীকান্তের ‘জেলার ২’

বিষাদময় প্রেমের গল্পের জন্য সঞ্জয় লীলা বানসালি এবং সুন্দর প্রেমের গল্পের জন্য সুরজ বরজাতিয়াকে উপযুক্ত মনে করেন অভিনেতা। অন্যদিকে নিজের জীবনের নানা অভিজ্ঞতা থেকে তৈরি অ্যাকশনধর্মী প্রেমের গল্পের জন্য কবির খানের নাম বলেন তিনি।

আরও পড়ুন

সৌদি আরবে ২ প্রবাসীর মৃত্যুদণ্ড, যা লিখলেন অভিনেতা রওনক হাসান

তবে এসব সম্ভাবনার কথা বললেও নিজের জীবনের বায়োপিক তৈরির বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে সালমান বলেন, ‘আমার জীবন নিয়ে কখনো বায়োপিক তৈরি হবে না। আমার জীবনের গল্প আমার কবর পর্যন্তই যাবে।’

নিজের শেষ সিনেমায় কোন অভিনেত্রীকে সহশিল্পী হিসেবে চাইবেন, সেই প্রশ্ন করা হলে সালমান অবসরের প্রসঙ্গটি উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘শেষ সিনেমা এখনই হচ্ছে না, ভাই। এখনো নয়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩