• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৮:৫২ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ অভিনেত্রী কৃতি স্যানন

১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:১৭

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ অভিনেত্রী কৃতি স্যানন

বিনোদন ডেস্ক: শোবিজ তারকাদের জন্য ‘গলার কাঁটা’ হয়ে উঠেছে এআই। তাদের ছবি, ভিডিও ও কণ্ঠ ব্যবহার করে এআই দিয়ে বিকৃত কনটেন্টে ছেয়ে যাচ্ছে অন্তর্জাল। এ নিয়ে অনেক তারকাই সরব হচ্ছেন, ব্যবস্থাও নিচ্ছেন।

এবার ভারতের আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী কৃতি স্যানন। নিজের ডিজিটাল স্বত্বা সুরক্ষার আবেদন করেছেন দিল্লি হাইকোর্টে। বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের একক বেঞ্চে মামলাটির শুনানি হয়। এ সময় ব্যক্তিসত্তার অধিকার নিয়ে আইনি প্রশ্নগুলোর বিষয়ে প্রাসঙ্গিক আদালতের রায়, গবেষণাপত্র ও অন্যান্য নথি জমা দিতে কৃতির আইনজীবীদের নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন: ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬টি ইউনিট

আরও পড়ুন

টানা ১ বছর বিজয়কে বিয়ের কথা বলেছি: রাশমিকা মান্দানা

অভিনেত্রীর আইনজীবীদের জমা দেওয়া রায় ও গবেষণাপত্র পর্যালোচনা করে এ বিষয়ে বিস্তারিত আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯ অক্টোবর।

তারকাদের নাম ও ছবি বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ছাড়া ব্যবহারের পাশাপাশি এআই দিয়ে তৈরি কনটেন্ট, ডিপফেক, ডিজিটাল ছদ্মপরিচয়ের ঘটনা এখন হরহামেশাই ঘটছে। ভুয়া পণ্যের প্রচারে তারকাদের পরিচয় ব্যবহারের মতো বিষয় নিয়েও আদালতে মামলা হচ্ছে। কৃতির আগেও একাধিক তারকা নিজেদের নাম, চেহারা ও কণ্ঠের সুরক্ষা নিয়েছেন আদালত থেকে।

কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। ১৯ জুন মুক্তি পাওয়া সিনেমাটি খুব একটা সুবিধা করতে পারেনি। সিনেমার গল্পের দুর্বলতা নিয়ে হয়েছে অনেক সমালোচনা। সিনেমায় কৃতির সঙ্গে আছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।

আরও পড়ুন

সৌদি আরবে ২ প্রবাসীর মৃত্যুদণ্ড, যা লিখলেন অভিনেতা রওনক হাসান

এটিভি/এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩