• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৫:৩৪ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

শারদীয় সাজে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী সেমন্তী

১৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:৩৬

শারদীয় সাজে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী সেমন্তী

বিনোদন ডেস্ক: বছর ঘুরে আবারও এসেছে শারদীয় দুর্গাপূজা। ঢাক ও শিউলি ফুলের গন্ধে উৎসবের এই আমেজ এখন তুঙ্গে। আনন্দের এই জোয়ার থেকে বাদ যান না তারকারাও। প্রতিবারের মতো এবারও ঢাকাই শোবিজের অনেক তারকা নিজেদের বর্ণিল আয়োজনে মেতে উঠেছেন শারদীয় উদযাপনে।

এই ধারাবাহিকতায় একগুচ্ছ বিশেষ ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমি। পূজার বিশেষ সাজে তার ছবিগুলো যেন তাক লাগিয়ে দিয়েছে ভক্ত-নেটিজেনদের।

সপ্তমীর দিনে, ১৮ অক্টোবর রোববার সন্ধ্যায় ফেসবুকে শারদীয় সাজে; ঐতিহ্যবাহী লুকে নিজেকে মেলে ধরেন সেমন্তী। তার পরনে ছিল সূক্ষ্ম গোল্ডেন এমব্রয়ডারি করা লাল পেড়ে সাদা রঙের ঐতিহ্যবাহী জামদানি বা সিল্ক শাড়ি। তার ক্ল্যাসিক লুকটিকে আরও সমৃদ্ধ করেছে ভারী ঐতিহ্যবাহী স্বর্ণালংকার। খোঁপা করা চুলের ওপরে গয়না, ভারী ঝুমকা কানের দুল, কয়েক স্তরের মুক্তার মালা এবং কোমরে একটি বিছা পরতে দেখা গেছে তাকে।

আরও পড়ুন

মোহাম্মদ আলীর জীবনী নিয়ে আসছে ‘দ্য গ্রেটেস্ট’, মুক্তি ৪ নভেম্বর

এদিকে বিশেষভাবে আকর্ষণীয় ছিল তার হাতের সাজ। ছবিতে তিনি হাত ও আঙুলগুলো সুন্দরভাবে আলতা দিয়ে রাঙিয়ে নিয়েছেন, যা প্রাচীন বাংলার পূজার ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়।

ছবিগুলোতে সেমন্তী বিভিন্ন ভঙ্গিমা প্রকাশ পেয়েছে। একটি ছবিতে তিনি হাসিমুখে চুল ঠিক করছেন, অন্য একটি ছবিতে তার অলংকৃত হাত ও আলতা রাঙা আঙুলকে দেখাচ্ছেন, যা সাজের সূক্ষ্ম বিবরণকে তুলে ধরেছে। আবার ঘাসের ওপর শুয়েও পোজ দিয়েছেন। তার এ ছবিগুলো দেখে তার ভক্ত-নেটিজেনরা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছেন।

এর আগে দুর্গোৎসব শুরু হতেই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং পূজা চেরিও নিজেদের নতুন নতুন ছবি প্রকাশ করে নিজেদের পক্ষ থেকে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও তাদের শারদ শুভেচ্ছা জানান।

আরও পড়ুন

টাইগার শ্রফকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, হামলার কারণ জানালো বিষ্ণোই গোষ্ঠী

সপ্তমী শেষ হয়ে বিজয়া দশমীর আর মাত্র কয়েকদিন বাকি। ভক্তদের প্রত্যাশা, প্রতিটি তারকার এবং সবার এই বিশেষ উৎসবের দিনগুলো বর্ণিল আনন্দ ও খুশিতে কাটুক।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দল চাইলে মেয়র নির্বাচন করব: ইশরাক হোসেন
দল চাইলে মেয়র নির্বাচন করব: ইশরাক হোসেন
১৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৫:৪৮