• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৯:১৯ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৪:০৪

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৬ অক্টোবর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জনের প্রাণহানি হয়েছে।

আরও পড়ুন: একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর

আরও পড়ুন

হামে থামছেই না মৃত্যু, উপসর্গে একদিনে ৭ শিশুর প্রাণহানি

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ২৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি বরিশাল বিভাগে ১২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাহিরে) ২১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৫, খুলনা বিভাগে ১৪০, ময়মনসিংহ বিভাগে ৯২, রাজশাহী বিভাগে ৯৯ ও রংপুর বিভাগে ৭১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৬ অক্টোবর) পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৫৫ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৫, বরিশাল বিভাগে ২৬, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩