• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৮:৩৭ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

সুদানে বিমান হামলায় ৭২ জন নিহত, আহত ৫০

১২ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৮:০৬

সুদানে বিমান হামলায় ৭২ জন নিহত, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়।

এখন পর্যন্ত কেউই হামলার দায় স্বীকার করেনি। এছাড়া, সুদান বা মিশর সরকারের পক্ষ থেকেও কোনও মন্তব্য করা হয়নি। তবে, ওই অঞ্চলে খনিশ্রমিকদের লক্ষ্য করে এর আগেও হামলার ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনায় মিশরের বিরুদ্ধে অভিযোগের তীর উঠেছে।

মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স বলছে, এসব ঘটনা কেবল সুদানের সার্বভৌমত্ব লঙ্ঘনই নয়, বরং ওই অঞ্চলের ওপর সরকারের নিয়ন্ত্রণহীনতারও প্রমাণ। বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও মন্তব্য করে সংগঠনটি।

আরও পড়ুন

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত একাধিক

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩