• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০১:৫০ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

স্বপ্নের নারীর টানে ১৯০০ কিমি পাড়ি, গিয়ে দেখলেন এআই

১৯ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৮:০৩

স্বপ্নের নারীর টানে ১৯০০ কিমি পাড়ি, গিয়ে দেখলেন এআই

অনলাইন ডেস্ক: ব্রাজিলের মারানহাও রাজ্যের রাজমিস্ত্রি এদিমার মার্তিন্স (৪৯) অনলাইনে স্বপ্নে দেখা রাজকন্যাকে ভালোবেসে নিজের যাবতীয় বিষয়-সম্পত্তি বিক্রি করে ১৯০০ কিলোমিটার পথ পাড়ি দেন। তবে সেখানে পৌঁছে তিনি দেখেন, ভালোবাসার নারীটি বাস্তবে অস্তিত্বহীন এবং সেটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি চরিত্র।

এর আগে ২০২০ সালে ‘জেসিকা অলিভেইরা’ বা ‘জেসিকা ফাজেনদেইরা’ নামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের সন্ধান পান। মায়ের মৃত্যুর পর চরম একাকীত্বে ভোগা মার্তিন্স নতুন জীবন শুরুর আশায় গত ৯ অক্টোবর সম্বল বিক্রি করে বাসযোগে বেলো হরিজোন্তে শহরে পৌঁছান।

মার্তিন্স ছবি হাতে নিয়ে শহরে ঘুরে ও স্থানীয় একটি রেডিও স্টেশনে যোগাযোগ করে জানতে পারেন, ওই নারীটি সম্পূর্ণ ভুয়া এবং এটি এআই দিয়ে তৈরি প্রফেশনাল এনগেজমেন্ট পেজ। সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়া এই ব্যক্তিকে স্থানীয় পৌর কর্তৃপক্ষ খাবার, গোসল এবং ফেরতের বাস টিকিটের ব্যবস্থা করে সাহায্য করেছে।

আরও পড়ুন

যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত ‘ফাদার অব ইরানিয়ান মিসাইলস’

ওই অ্যাকাউন্টের সৃষ্টিকর্তা পরবর্তীতে এআই চরিত্র জেসিকার মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে জানান, এটি কেবল পেজের এনগেজমেন্ট বাড়ানোর জন্য তৈরি এআই চরিত্র এবং মার্তিন্সের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত কথা হয়নি।

দ্য সান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, গত ছয় মাসের মধ্যে মার্তিন্সসহ মোট তিনজন ব্যক্তি এই কাল্পনিক এআই নারীকে সত্য ভেবে ভালোবেসে একই শহরে ছুটে এসে প্রতারিত হয়েছেন।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

ইসরাইল থেকে ভিয়েনাগামী বিমানে বোমাতঙ্ক

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ