• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৮:৩৬ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

১৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪১:৩৩

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি নিরসনের পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তাদের জন্য একটি বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই এই বিশেষ আদালত চালু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

১৩ অক্টোবর মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা রামরুর ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অভিবাসনবিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এই আদালতের মাধ্যমে প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা, সংকট এবং তাদের মামলা নিরসন হবে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিগগিরই এটি আলোর মুখ দেখবে জানিয়ে তিনি আরও বলেন, আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে আছে।

অনুষ্ঠানে রামরুর উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সি আর আবরার বলেন, অভিবাসন খাতকে গোছানো গেলে পুরো বাংলাদেশকেই গোছানো অনেক সহজ হবে।

সেজন্য অভিবাসন খাতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং পর্যাপ্ত আর্থিক বরাদ্দ দরকার বলে জানান তিনি।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টে অগ্নিনির্বাপণ মহড়া ১৯ অক্টোবর

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩