• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৮:৩৫ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

ট্রেন যাত্রীদের জন্য রেলওয়ের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:৫৪

ট্রেন যাত্রীদের জন্য রেলওয়ের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রেনের টিকিট কিনে প্রতারণা কিংবা আর্থিক ক্ষতির শিকার হলে এর দায়ভার বাংলাদেশ রেলওয়ে নেবে না। এ বিষয়ে যাত্রীদের সতর্ক করে শুধু অনুমোদিত মাধ্যম থেকে টিকিট কেনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

১৩ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ট্রেনের টিকিট কিনতে হবে কেবল বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট, ‘রেল সেবা’ অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার থেকে। অনুমোদিত মাধ্যমের বাইরে টিকিট কেনা বা কেনার চেষ্টা করতে গিয়ে কেউ আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হওয়ার মতো সমস্যায় পড়লে তার দায়ভার বাংলাদেশ রেলওয়ে বহন করবে না।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইটের ঠিকানা: https://eticket.railway.gov.bd

এ ছাড়া যাত্রীদের পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ অন্যান্য গোপনীয় তথ্য কারো সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সংস্থাটি জানিয়েছে, নিরাপদে ট্রেনের টিকিট কেনা এবং প্রতারণা এড়াতে যাত্রীদের সব সময় অনুমোদিত মাধ্যম ব্যবহার করতে হবে। অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টিকিট কেনার ক্ষেত্রে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩