• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৮:৩৬ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:২৯

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ অক্টোবর মঙ্গলবার রাজশাহী সফরে যাবেন। সফরকালে তিনি ঐতিহাসিক মাদরাসা ময়দানে এক জনসভায় বক্তব্য রাখবেন এবং রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন রাজশাহীর উন্নয়নমূলক কাজকে আরও ত্বরান্বিত করবে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং বিকেল ৩টায় মাদরাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তৃতা দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে রাসিক প্রশাসক ১৮ অক্টোবর রোববার মাদরাসা ময়দান পরিদর্শন করেন।

আরও পড়ুন: আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়

আরও পড়ুন

সুপ্রিম কোর্টে অগ্নিনির্বাপণ মহড়া ১৯ অক্টোবর

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়নের জন্য বিএনপি নানা উন্নয়নমুখী পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- বিমান চত্বর থেকে কাসিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুল গফুর পেট্রোল পাম্প থেকে বড় কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন এবং প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং মসজিদ-মাদ্রাসাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও কাজ চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে গৃহীত সব ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম খতিয়ে দেখতে স্থানীয় সংসদ সদস্যরা, বিএনপি নেতারা এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ১৮ অক্টোবর সভাস্থল পরিদর্শন করেন। সূত্র: বাসস

আরও পড়ুন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩