• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩০:২৭ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

সচিব পর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন আয়েশা আক্তার

১৯ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৯:৫০

সচিব পর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন আয়েশা আক্তার

ডেস্ক রিপোর্ট: সচিব পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। একসঙ্গে আটটি মন্ত্রণালয়, কমিশন ও একাডেমিতে সচিব এবং সমমর্যাদার কর্মকর্তাদের পদায়ন ও বদলি করা হয়েছে। এ ছাড়া একজন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

১৮ অক্টোবর রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এসব পদায়ন ও বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

আরও পড়ুন

দুর্গাপূজায় বাসের বাড়তি ভাড়ার অভিযোগ জানাতে কল করুন বিআরটিএ’র হটলাইনে

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অতিরিক্ত সচিব মো. আবুল হাসনাত হুমায়ুন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

এ ছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে। এ পদেও তিনি সচিব পদমর্যাদা ভোগ করবেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব ও পদায়নের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

দুপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ