• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৯:১১ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

১৭ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৭:৫৯

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী অনিমা জামান প্রমাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ অক্টোবর শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারবিরোধী অপতৎপরতা চালানোর অভিযোগ রয়েছে।

অনিমা জামান প্রমা রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুর মেয়ে। ২০২৩ সালের ১১ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন।

২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে যান প্রমা। জনসম্মুখে না এলেও গোপনে সরকারবিরোধী অপতৎপরতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

তরুণদের খেলাধুলামুখী করতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হবে: ত্রাণমন্ত্রী দুলু

আরও পড়ুন: খালিদুজ্জামান ১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি: রাশেদ খাঁন

প্রমার বাবা আতাউর জামান বাবু ২ বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে তার বিরুদ্ধে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গ্রেফতার ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে। সরকারবিরোধী অপতৎপরতাসহ গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন

ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা সেবা দিতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩