সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালী মন্দির পরিদর্শন শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণ চরম অসন্তুষ্ট এবং দেশবাসী তাকিয়ে আছে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন।
১৯ অক্টোবর সোমবার বাড্ডার নিমতলা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এনসিপির আহ্বায়ক বলেন, “আজ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলো। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয়ের জন্য যিনি প্রধানত দায়ী, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। তিনি তার মূল দায়িত্ব পালন না করে সংবিধান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।”
তিনি আরও বলেন, “ইশরাক হোসেন ফৌজদারী অপরাধ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে এর আগে মিস্টি পদত্যাগ করলেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। দেশ এখন কোনো সংবিধান বা আইনের শাসনে চলছে না; বরং এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনায় পরিচালিত হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী।”
মো. নাহিদ ইসলাম বলেন, “সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক অব্যাহত রেখেছে। দেশের মানুষ এই কমিটিকে আগেই প্রত্যাখ্যান করেছে। দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক করে বিএনপি নিজেদের সুবিধাজনক সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে, যা জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রহসন।”
পরিদর্শনকালে এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available