• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৯:৪৪ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

গালাতাসারায়কে এক হালি গোল উপহার বার্সেলোনার

১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২৮:৪৭

গালাতাসারায়কে এক হালি গোল উপহার বার্সেলোনার

অনলাইন ডেস্ক: গালাতাসারায়ের মিডফিল্ডার মারিও লেমিনা ম্যাচের আগে বলেছেন, বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে তিনি চেনেন 'না'। বরং নিজের ক্লাব সতীর্থ লেরয় সানেকে চেনেন বলেই মন্তব্য করেছেন এই ফুটবলার।

তবে, এই ম্যাচের পর হয়তো তিনি আক্ষেপ করবেন, না চাইলেও লামিনের নাম আর তিনি ভুলতে পারবেন না। কারণ, খুব সহজ। নিজেদের মাঠে এসে বার্সা তাদের ৪ গোল উপহার দিয়ে গেছে।

ম্যাচের ২৮ মিনিট। রামস পার্ক। গালাতাসারায়ের মাঠ। সমর্থকদের জন্য দারুণ এক গোল করে লিড এনে দেন। বাঁ দিক দিয়ে রাফায়েল লিয়াওয়ের কাটব্যাক থেকে বক্সের বাইরে বল পেয়ে যান আলেক্সেই বাতরাকভ। তার করা শট, জোয়াও কানসেলোর গায়ে লেগে হয়ে যায় গোল।

আরও পড়ুন

ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

ম্যাচে ৩৪তম মিনিটে বড় ধরনের অঘটন ঘটতে পারতো। বারিস আলপার ইলমাজের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফেলেছিল গালাতাসারায়। তবে ভিএআর জানায়, অফসাইডে গোল বাতিল।

ঠিক ৯ মিনিটের মধ্যে, ওলমোর ট্যাকল থেকে বল পেয়ে দুর্দান্ত এক গোল করে কাতালানদের বিরতির পূর্বে সমতায় ফেরায় পর্তুগিজ স্টার কানসেলো।

বিরতির পর শুরু হয় ইয়ামাল-গর্ডন-করিম আদেয়েমি তাণ্ডব। মাত্র ২০ মিনিটের মধ্যেই বার্সা করে তিনটি গোল। ম্যাচের ৫০ মিনিটে, বল বক্সে ক্রস করেন ইয়ামাল। আর সুযোগ পেয়ে হেডারে গোল করেন ফেরমিন লোপেজ।

আরও পড়ুন

আটলান্টার বিপক্ষে মেসির জোড়া গোল, টানা তৃতীয় জয় মায়ামির

ঠিক ৩ মিনিট পর, আবার বার্সার অ্যাটাক। এবার স্কোরশিটে নাম অ্যান্থনি গর্ডনের। লা লিগায়, প্রথম গোল পাওয়ার এক দিনের মাথায় এবার চ্যাম্পিয়ন্স লিগে গোল পেলেন এই ইংলিশ স্টার।

এরপর ম্যাচের লাস্ট ফেজে, গালাতাসারায়ের কফিনে শেষ পেরেক ঢুকান জার্মান উইঙ্গার করিম আদেয়েমি। জেসুসের কাছ থেকে বল পেয়ে অসাধারণ এক শটে গোল করেন তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩