• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:১৪:০৭ (02-May-2026)
  • - ৩৩° সে:
হযরত শাহজালাল (রহ.)- এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল (রহ.)- এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সিলেট পৌঁছে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুইপাশে ছিল মানুষের ঢল।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। মাজার জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন।এরপর সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা।এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওয়ানা দিয়ে সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ সফরসঙ্গীরা।

৩৬ মিনিট আগে



































প্রথম বাংলাদেশি হিসেবে পর্বতশৃঙ্গ মাকালু জয় করলেন বাবর

প্রথম বাংলাদেশি হিসেবে পর্বতশৃঙ্গ মাকালু জয় করলেন বাবর

অনলাইন ডেস্ক: আট হাজার মিটার (২৬,২৪৬ ফুট) বা ততোধিক উচ্চতার পর্বতে লাল-সবুজ নিশান ওড়ালেন বাংলাদেশি পর্বতারোহী ডা. বাবর আলী। আজ বাংলাদেশ সময় ভোর ৫টায় ৪৫ মিনিটে তিনি নিজের পঞ্চম আটহাজারি পর্বত হিসেবে স্পর্শ করেছেন পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু শিখর। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই পর্বতে এটিই প্রথম বাংলাদেশিদের সফলতা।শিখরে বাবরের সঙ্গে ছিলেন আং কামি শেরপা।এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেছেন ভিজুয়াল নিটওয়ারস লিমিটেড, সামুদা স্পেক-কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন এবং রহমান্স গ্রোসারিজ। ‘এক্সপিডিশন মাকালু : দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের আয়োজক পর্বতারোহণ ক্লাব 'ভার্টিক্যাল ড্রিমার্স'। ক্লাবের সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’ এর স্বত্বাধিকারী মোহন লামসাল কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা ‘মহা-কালো’ খ্যাত এই চূড়া আরোহণের উদ্দেশে বাবর ৭ এপ্রিল দেশ ছাড়েন। আনুষাঙ্গিক প্রস্তুতি শেষে তিনি ৯ এপ্রিল বিমানে উড়ে যান টুমলিংটার এবং সেখান থেকে গাড়িতে সেদুয়া গ্রামে। এরপর পায়ে চলা শুরু করে ১৮ এপ্রিল পৌঁছান পর্বতের উচ্চতর বেস ক্যাম্পে। এরপর উচ্চতার সাথে শরীরকে মানিয়ে নিতে ২১ এপ্রিল তিনি ক্যাম্প-১ ও পরদিন ক্যাম্প-২তে ঘুমিয়ে ৭ হাজার মিটার উচ্চতা ছুঁয়ে বেসক্যাম্পে নেমে আসেন। দ্বিতীয় দফায় ২৭ এপ্রিল তিনি পর্বতে চড়ে ক্যাম্প-২ এ একদিন কাটিয়ে পরদিন নেমে আসেন বেসক্যাম্পে।আবহাওয়া অনুকূল থাকায় বাবর আবার পর্বতে চড়তে শুরু করেন ৩০ এপ্রিল। ওই দিন তিনি সরাসরি উঠে যান ৬ হাজার ৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২ এ এবং পরদিন উঠেন ৭ হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩ এ। বিকালটা সেখানেই অপেক্ষা করে মাঝরাতে তিনি বেরিয়ে পড়েন শিখরের উদ্দেশে। একটানা ১১শ মিটারের অধিক ভয়ানক চড়াই অতিক্রম করে তিনি ভোরে পৌঁছে যান শিখরে।তিনি আজ ক্যাম্প-২ ও  আগামীকাল ৩ মে বেসক্যাম্পে নেমে আসবেন বলে প্রত্যাশা করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান।পর্বতারোহণে বাবরের পথচলা শুরু ২০১৪ সাল থেকে। ট্রেকিং-এর জগতে তার হাতেখড়ি হয় ২০১০ সালে; পার্বত্য চট্টগ্রামের নানান পাহাড়ে পথচলার মধ্য দিয়ে। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সাধারণ সম্পাদক তিনি। এই ক্লাবের হয়েই গত এক যুগ হিমালয়ের নানান শিখরে অভিযান করে আসছেন তিনি। ভারতের উত্তরকাশীর নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন ২০১৭ সালে।২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম (২২ হাজার ৩৪৯ ফুট) আরোহণ করেন বাবর। ২০২৪ সালে, একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (২৯ হাজার ০৩৫ ফুট) ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে (২৭ হাজার ৯৪০ ফুট) আরোহণ করেন। একই অভিযানে দুটি আট হাজার মিটার পর্বত আরোহণের কৃতিত্ব নেই আর কোনো বাংলাদেশি পর্বতারোহীর।২০২৫ সালের এপ্রিল মাসে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আরোহণ করেন বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ (২৬ হাজার ৫৪৫ ফুট)। একই বছরের সেপ্টেম্বরে, তিনি কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই আরোহণ করেন বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত, মাউন্ট মানাসলু (২৬ হাজার ৭৮১ ফুট)। এটি প্রথম কোনো বাংলাদেশির কৃত্রিম অক্সিজেন ছাড়াই কোন আট হাজার মিটার উচ্চতার শিখর আরোহ। মাউন্ট মাকালু চৌদ্দটি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত শিখর স্পর্শের স্বপ্নের পথে বাবরের পঞ্চম সাফল্য।প্রসঙ্গত, আট হাজার মিটার (২৬ হাজার ২৪৬ ফুট) বা ততোধিক উচ্চতার পর্বত পৃথিবীতে আছে চৌদ্দটি। আজ পর্যন্ত এই ১৪টি পর্বত চূড়ার মধ্যে চারটি পর্বতের চূড়া ছুঁয়েছেন পর্বতারোহী বাবর আলী, যে কৃতিত্ব নেই আর কোনো বাংলাদেশির।

২ মে ২০২৬ সকাল ১১:১৬:৫০
ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা হবে: বাণিজ্যমন্ত্রী

ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা হবে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা হবে। বর্তমান ১৩-১৪ শতাংশ সুদের হারে অর্থায়ন নিয়ে টেক্সটাইলের মতো শিল্প টিকে থাকা সম্ভব নয়।গতকাল ২৯ এপ্রিল বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সপোর (বিটিকেজি এক্সপো ২০২৬) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কোম্পানি লিমিটেডের যৌথ আয়োজনে প্রদর্শনীটি ২ মে পর্যন্ত চলবে। এতে টেক্সটাইল, নিটওয়্যার এবং গার্মেন্ট খাতের যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে¡ প্রদর্শনীর আহ্বায়ক ফজলে শামীম এহসান এবং ইনফোরচেইনের নির্বাহী পরিচালক স্পেনসার লিন বক্তব্য রাখেন।বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্প খাতে বিশেষ করে তৈরি পোশাক শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে জ্বালানিসংকট ও উচ্চ সুদের হার এ খাতের প্রধান চ্যালেঞ্জ। এ ধরনের সুদের হার হয়তো উচ্চ প্রযুক্তিনির্ভর বা পুঁজিঘন শিল্পের জন্য সহনীয় হতে পারে, কিন্তু আমাদের মতো শ্রমনির্ভর ও স্বল্প মুনাফার শিল্পের জন্য নয়।জ্বালানি নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটলে শিল্প উৎপাদন ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জরুরিভিত্তিতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে বেসরকারি খাত অগ্রণী ভূমিকা রাখবে এবং সরকার নীতিগত ও লজিস্টিক সহায়তা দেবে।তিনি আরও বলেন, লাইসেন্সিং প্রক্রিয়া সরল করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে একটি নতুন ব্যবসা শুরু করতে প্রায় ২৫-২৬টি লাইসেন্স নিতে হয়, যা পেতে দীর্ঘ সময় লাগে এবং বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। আমরা এমন একটি ব্যবস্থা চালুর করতে যাচ্ছি, যেখানে আবেদন করার সঙ্গে সঙ্গে প্রভিশনাল অনুমোদন দেওয়া হবে, যাতে উদ্যোক্তারা দ্রুত কার্যক্রম শুরু করতে পারেন। এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ প্রায় ২৮টি দেশের ৯০০ প্রদর্শক অংশ নিচ্ছেন। আইসিসিবির প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকায় ১ হাজার ২০০টি বুথে কানাডা, চীন, তাইওয়ান, বেলজিয়াম, ফ্রান্স, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্ট খাতের উন্নত যন্ত্রপাতি, ডাই ও কেমিক্যালস, নিটিং প্রযুক্তি, অ্যামব্রয়ডারি, কাটিং ও সেলাই যন্ত্র, ওয়াশিং ও ড্রাই ক্লিনিং প্রযুক্তিসহ নানা উদ্ভাবনী সমাধান তুলে ধরা হচ্ছে।

৩০ এপ্রিল ২০২৬ সকাল ১০:৩৮:৪৩
প্রধানমন্ত্রীর উদ্বোধন: যাত্রা শুরু দেশের ১৩তম সিটি করপোরেশনের

প্রধানমন্ত্রীর উদ্বোধন: যাত্রা শুরু দেশের ১৩তম সিটি করপোরেশনের

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বগুড়া।২০ এপ্রিল সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন। পরে সিটি করপোরেশন চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন সকাল ৬টায় ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন। সকাল ৯ টা ৫৫ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। পরে বেলা সাড়ে ১১টায় পায়ে হেটে জেলা জজ আদালতে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।এরপর তিনি বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক ঘোষণা দেন। উদ্বোধন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ পৈতৃক এলাকা বাগবাড়ীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন এবং পৈতৃক বাড়ি পরিদর্শনের কথা রয়েছে তার।সফরের শেষপর্যায়ে বিকেল ৪টায় জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বক্তব্য শেষে বিকেল ৫টা ৫০ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করবেন। পরে বিকেল ৫টা ৫০ মিনিটেই বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পূর্ণনির্মাণ কাজের উদ্বোধন করবেন। সবশেষে সন্ধ্যা ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত বিরতি শেষে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।প্রসঙ্গত, ২০০৬ সালে তৎকালীন সরকার বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসারণ করে আশপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। সে সময় থেকেই বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বগুড়া সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল।

২০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০৬:২৩
কম্বোডিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেফতার

কম্বোডিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে ১২ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ১ মে শুক্রবার রাজধানী নম পেনের মিয়ানচে জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।২ মে রোববার কম্বোডিয়ার স্থানীয় গণমাধ্যম খেমার টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানচে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স অনলাইন প্রতারণার একটি মামলার তদন্তে স্টুং মিয়ানচে ২ কমিউনের একটি বাসায় অভিযান চালায়। অভিযানের সময় ওই বাসা থেকে ১২ জন বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।পুলিশের বরাতে জানানো হয়, সন্দেহভাজনরা ভুয়া ঋণের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রশাসনিক ফি আদায়ের মাধ্যমে প্রতারণা করছিল।গ্রেফতার ১২ জনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২ মে ২০২৬ সকাল ১১:৫৪:৩৯
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৮:০৬

জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৩৩:৩২


মারা গেছেন চিত্র নায়িকা অঞ্জনা
মারা গেছেন চিত্র নায়িকা অঞ্জনা
৪ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:০৯:৪১

মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা বেশ আলোচনায় এসেছে। কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁর কাছে ১৪ বোতল অ্যালকোহল পাওয়ার পরও নাকি কোনো আইনিব্যবস্থা গ্রহণ না করেই রহস্যজনকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় শুধু মেহজাবীনই নন, তাঁর সঙ্গে ছিলেন স্বামী পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।মাদককাণ্ডের বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এর প্রেক্ষিতে রোববার (২২ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে অভিনেত্রী অভিযোগ করেন, তাঁকে টার্গেট করে বারবার মানহানির চেষ্টা করা হচ্ছে।মেহজাবীনের ভাষ্য, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’যোগ করে তিনি বলেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’বর্তমানে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন। তিনি লেখেন, ‘সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক শিল্পীদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।’নারীদের ওপর সাইবার হামলার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।’সবশেষে মেহজাবীন বলেন, ‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।’

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৯:৫৪
বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই
বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা মনোজ কুমার মারা গেছেন। ৪ এপ্রিল শুক্রবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।চিকিৎকরা জানিয়েছেন, তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগজনিত জটিলতা। এ ছাড়া দ্বিতীয় কারণ ছিল ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস।জানা যায়, ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের (বর্তমান খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান) অ্যাবটাবাদ শহরে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। তার আসল নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। মনোজ কুমার ১৯৫৭ সালে বলিউডে পা রাখেন ফ্যাশন শো’র মাধ্যমে। এরপর ১৯৬১ সালে ‘কাঁচ কি গুড়িয়া’,‘পুরব অউর পশ্চিম’ এবং ‘ক্রান্তি’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন।

৪ এপ্রিল ২০২৫ দুপুর ১২:২৩:৫৪

আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা
আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা
১ এপ্রিল ২০২৪ দুপুর ১২:০৫:৫৯

চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস
চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস
২৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০৮:৫৮

পুলিশে নিয়োগ পরীক্ষায় সানি লিওনের ছবি!
পুলিশে নিয়োগ পরীক্ষায় সানি লিওনের ছবি!
১৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:১১:৪১



৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
১১ মার্চ ২০২৪ সকাল ১০:১১:৪৫

হলিউডে অভিষেক হচ্ছে ওবামাকন্যা মালিয়ার
হলিউডে অভিষেক হচ্ছে ওবামাকন্যা মালিয়ার
২২ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৪৭:৩২

আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা
আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কে বসেছিল ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। সেখানে বিশ্বের সেরা টিভি শোগুলিকে সম্মানিত করা হয়েছে। যার মধ্যে ২১টি দেশ থেকে প্রতিযোগীদের মনোনীত করা হয়েছিল।এবার এমি জিতে চমক দেখিয়েছে ‌‘ড্রপস অফ গড’। এটি সেরা ড্রামা সিরিজ হিসেবে জিতেছে। টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে জিতেছেন এমি। সেরা অভিনেত্রী হিসেবে জয়ী হয়েছেন আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং। ‘ডিভিশন প্যালার্মো’ সেরা কমেডি সিরিজ হিসেবে জিতেছে। ‘লিবেস কিন্দ’ জিতেছে সেরা মিনিসিরিজের স্বীকৃতি।‘ড্রপস অফ গড’ একটি ফ্রেঞ্চ-আমেরিকান-জাপানী মাঙ্গা অভিযোজন। অ্যাপল টিভি+ তে আশির দশকের গল্পে অস্ট্রেলিয়ান সিরিজ ‘দ্য নিউজরিডার’, আর্জেন্টিনার আমাজন প্রাইম ভিডিওর গুপ্তচর থ্রিলার ‘ইওসি’, ‘দ্য রিগ্রেটফুল স্পাই’ এবং ভারতের ডিজনি+/হটস্টারের সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-কে পরাজিত করে ‘ড্রপস অব গড’ পুরস্কার জিতে নিয়েছে।ব্রিটিশ অভিনেতা টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছে ‘দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট’ সিরিজে অভিনয়ের জন্য। তিনি ব্রাজিলের অভিনেতা জুলিও আন্দ্রাদে, ফ্রান্সের লরেন্ট লাফিট এবং তুরস্কের হালুক বিলগিনারের সঙ্গে প্রতিযোগিতা করেছিলেন।আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং সেরা অভিনেত্রী হয়েছেন ‘হাঙ্গার’ সিরিজে অভিনয় করে। তার সঙ্গে মনোনীত অন্য প্রতিযোগীরা ছিলেন যুক্তরাজ্যের জেসিকা হাইনস, ফ্রান্সের সারা গিরাউদো এবং মেক্সিকোর আদ্রিয়ানা বারাজা।সেরা কমেডি ক্যাটেগরিতে আর্জেন্টিনার ‘ডিভিশন প্যালার্মো’ পুরস্কৃত হয়েছে। এই কমেডি সিরিজটি একদল লোকের গল্প, যারা সামাজিক সংখ্যালঘুদের থেকে একত্রিত হয়ে একটি পাড়া রক্ষা গার্ড গঠন করে। ‘ডিভিশন প্যালার্মো’ অস্ট্রেলিয়ার ‘ডেডলক’, দক্ষিণ কোরিয়ার ‘ডেইলি ডোজ অফ সানশাইন’ এবং ফ্রান্সের ‘এইচপিআই’ সিরিজকে পরাজিত করে জয় লাভ করেছে।ভারতীয় কমেডিয়ান এবং অভিনেতা বির দাস ২০২৩ সালে নেটফ্লিক্স স্পেশাল ল্যান্ডিং এর জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছিলেন। এ বছর এই পুরস্কারের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সাই, প্রযোজক মাইকেল প্রেসম্যান এবং অভিনেত্রী জেন সিমুর। সাই ফরাসি টিভি প্রতিষ্ঠান গোমন্তের সিইও সিডনি ডুমাসকে ইন্টারন্যাশনাল এমি ডিরেক্টোরেট অ্যাওয়ার্ড প্রদান করেন, এবং প্রখ্যাত হলিউড শো-রানার ডেভিড ই. কেলি তার ইন্টারন্যাশনাল এমি ফাউন্ডার্স অ্যাওয়ার্ড প্রেসম্যানের হাত থেকে গ্রহণ করেন।২০২৪ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের পুরস্কৃত তালিকা:সেরা ড্রামা সিরিজবিজয়ী : ড্রপস অফ গড (ফ্রান্স)দ্য নিউজরিডার – সিজন ২ (অস্ট্রেলিয়া)দ্য নাইট ম্যানেজার (ভারত)ইওসি, দ্য রিগ্রেটফুল স্পাই – সিজন ২ (আর্জেন্টিনা)সেরা কমেডিবিজয়ী : ডিভিশন প্যালার্মো (আর্জেন্টিনা)ডেইলি ডোজ অফ সানশাইন (দক্ষিণ কোরিয়া)ডেডলক (অস্ট্রেলিয়া)এইচপিআই – সিজন ৩ (ফ্রান্স)সেরা মিনিসিরিজবিজয়ী : লিবেস কিন্দ [ডিয়ার চাইল্ড] (জার্মানি)অ্যান্ডারসন স্পাইডার সিলভা (ব্রাজিল)ডেফ ভয়েস (জাপান)দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট (যুক্তরাজ্য)সেরা অভিনেতাবিজয়ী : টিমোথি স্পল ইন দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট (যুক্তরাজ্য)জুলিও আন্দ্রাদে ইন লিভিং অন এ রেজরের এজ (ব্রাজিল)হালুক বিলগিনার ইন সাহসিয়েত (তুরস্ক)লরেন্ট লাফিট ইন টাপি (ফ্রান্স)সেরা অভিনেত্রীবিজয়ী : আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং ইন হাঙ্গার (থাইল্যান্ড)আদ্রিয়ানা বারাজা ইন এল উলটিমো ভাগন (মেক্সিকো)সারা গিরাউদো ইন টুট ভা বিয়েন (ফ্রান্স)জেসিকা হাইনস ইন থের শি গোজ (যুক্তরাজ্য)ডকুমেন্টারিবিজয়ী : অটো ব্যাক্সটার: নট আ ফ** হরর স্টোরি (যুক্তরাজ্য)দ্য বিলিয়নেয়ার, দ্য বাটলার অ্যান্ড দ্য বয়ফ্রেন্ড (ফ্রান্স)দ্য এক্সাইলস (সিঙ্গাপুর)ট্রানসো (ব্রাজিল)স্পোর্টস ডকুমেন্টারিবিজয়ী : ব্রাউন: দ্য ইমপসিবল ফর্মুলা ১ স্টোরি (যুক্তরাজ্য)টান সারকাস দে লা নুবেস (মেক্সিকো)ট্যুর দে ফ্রান্স (ফ্রান্স)হু আই অ্যাম প্যারালিম্পিক (জাপান)নন-স্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্টবিজয়ী : দ্য রেস্টুরেন্ট দ্যাট মেকস মিস্টেকস (বেলজিয়াম)দ্য সামিট (অস্ট্রেলিয়া)দ্য ব্রিজ সাউথ আফ্রিকা (দক্ষিণ আফ্রিকা)এনিথিং গোয়েজ (মেক্সিকো)কিডস : অ্যানিমেশনবিজয়ী : ট্যাবি মকট্যাট (যুক্তরাজ্য)ওয়েক আপ, কার্লো! (ব্রাজিল)মিস্ট্রি লেন (ফ্রান্স)শার্কডগ – সিজন ৩ (সিঙ্গাপুর)কিডস : ফ্যাক্টুয়ালবিজয়ী : দ্য সিক্রেট লাইফ অফ ইউর মাইন্ড (মেক্সিকো)মাই লাইফ: ইভা’স হ্যাভিং আ বল (যুক্তরাজ্য)দ্য তাকালানি সেসামি বিগ ফিলিংস স্পেশাল (দক্ষিণ আফ্রিকা)লিভিং লাইব্রেরি (নেদারল্যান্ডস)

২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৭:৩১
পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ আলি খান

বিনোদন ডেস্ক: ‘স্যাক্রেড গেমস’-এর প্রায় সাত বছর পর আবারও নেটফ্লিক্সে পুলিশের পোশাকে ফিরছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। তার আসন্ন ক্রাইম ড্রামা ‘কর্তব্য’ ১৫ মে ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে।ছবিটির মূল কেন্দ্রে রয়েছেন একজন পুলিশ অফিসার, যিনি পেশাগত দায়িত্ব ও পরিবারের নিরাপত্তার এক কঠিন দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। দেশের প্রত্যন্ত অঞ্চলের পটভূমিতে নির্মিত এই ছবিতে দেখানো হয়েছে, আইন ও সত্য রক্ষার লড়াইয়ে একজন মানুষকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়।সাইফ এখানে একটি বহুমাত্রিক ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন।শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন পুলকিত। সাইফের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে রসিকা দুগ্গাল, সঞ্জয় মিশ্র, জাকির হোসেন ও মনীশ চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতাদের। প্রায় তিন বছর ধরে প্রস্তুতির পর অবশেষে ছবিটি দর্শকদের সামনে আসছে।নেটফ্লিক্সে সাইফের আরও একটি কাজ মুক্তির অপেক্ষায় আছে, যার নাম ‘হাম হিন্দুস্তানি’। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে তিনি প্রথম প্রধান নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করেছেন। এ ছাড়া প্রেক্ষাগৃহের জন্য অক্ষয় কুমারের সঙ্গে তার ‘হাইওয়ান’ ছবিটিও এ বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।সূত্র : ভ্যারাইটি

২ মে ২০২৬ সকাল ১১:৪৬:১০
আজই সাকিব-রিয়াদের রেকর্ড ভেঙে দিতে পারেন লিটন

আজই সাকিব-রিয়াদের রেকর্ড ভেঙে দিতে পারেন লিটন

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেওয়ার অন্তিম লড়াইয়ে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ জিতে সফরকারীরা এগিয়ে থাকলেও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় অপেক্ষার প্রহর কিছুটা বেড়েছে।আজ ২ মে শনিবার সিরিজের শেষ ম্যাচে জয় পেলে ইতিহাস গড়বে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া লিটন দাসের দল। আর কিউইরা জিতলে সিরিজ শেষ হবে সমতায়।তবে এই ম্যাচের সমীকরণ ছাপিয়ে পাদপ্রদীপের আলোয় এখন লিটন দাস। আজ জয় পেলে তিনি স্পর্শ করবেন এক অনন্য উচ্চতা, যেখানে তিনি ছাড়িয়ে যাবেন দেশের দুই কিংবদন্তি অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে।২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল লিটনের। তবে পূর্ণকালীন দায়িত্ব পাওয়ার পর ২০২৪ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তার নেতৃত্বে বদলে যেতে শুরু করে বাংলাদেশ। গত বছর তার অধীনে টানা চারটি সিরিজ জয়ের বিরল গৌরব অর্জন করেছে টাইগাররা।পরিসংখ্যান বলছে, অধিনায়ক হিসেবে লিটনের অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত ৩০টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয়ের মাধ্যমেই লিটন স্পর্শ করেছেন সাকিব ও মাহমুদউল্লাহর ১৬টি জয়ের রেকর্ড। তবে লিটন এই মাইলফলক ছুঁয়েছেন অনেক কম ম্যাচ খেলে। যেখানে ১৬টি জয়ের জন্য সাকিবের লেগেছিল ৩৯ ম্যাচ এবং মাহমুদউল্লাহর ৪৩ ম্যাচ, সেখানে লিটন মাত্র ৩০ ম্যাচেই সেই অর্জনে ভাগ বসিয়েছেন। আজ জিতলে ১৭টি জয় নিয়ে তিনি এককভাবে এই তালিকার শীর্ষে উঠে আসবেন।ঘরোয়া প্রেক্ষাপটে লিটনের এই সাফল্য ঈর্ষণীয় হলেও বিশ্ব ক্রিকেটের হিসেবে পথচলা এখনো অনেকটা বাকি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ২০টি ম্যাচ জেতা অধিনায়কের সংখ্যা বিশ্বে ৫৩ জন। এর মধ্যে ৩০টি জয়ের রেকর্ড আছে ২৬ জন অধিনায়কের ঝুলিতে। আর ৪০ বা তার বেশি ম্যাচ জিতেছেন এমন অধিনায়ক আছেন মাত্র ১০ জন।বিশ্লেষকদের মতে, লিটন যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখছেন, তাতে দীর্ঘ মেয়াদে নেতৃত্ব দিলে বিশ্বসেরা অধিনায়কদের তালিকায় নিজের নাম খোদাই করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তার। তবে তার আগে আজকের জয়টিই হবে লিটনের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।

২ মে ২০২৬ সকাল ০৯:৪৫:১৩
জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল
জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যের উপর বাস্তব জ্ঞান ও গবেষণার দৃঢ় চর্চা করার উদ্দেশ্যেই ২০২৩ সালের ১২ মার্চ থেকে জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের যাত্রা শুরু হয়।গত ২ সেপ্টেম্বর সোমবার ক্লাবের দ্বিতীয় নির্বাহী কমিটি ঘোষণা কর হয়, যেখানে সভাপতির দায়িত্ব নেন আবদুল্লাহ আল মাহিম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন মো. ফয়সাল আহমেদ।এছাড়াও সহ-সভাপতি সাদিয়া হোসেন, কোষাধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ সাগর, দপ্তর ও প্রচারে যথাক্রমে মুক্তা বর্মন ও ফজলে আজিম মিয়াদসহ অনুষ্ঠান পরিচালকের দায়িত্ব নেন মেহেদী হাসান রাব্বি।কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পান জামিউল আলম, সাব্বির হোসেন ফাহিম, হাসনাহেনা জেরিন এবং নুজাত তাবাসসুম।একাডেমিক পারদর্শিতা, সমন্বয় ও গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহী করে তাদেরকে জ্ঞানকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে শক্তিশালী করাই এই কমিটির গুরুদায়িত্ব বলে জানান নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা।

৪ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:০৫:১৬
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
১১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫২:২০

খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব
খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব।২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার গ্লোরিয়াস কিন্ডারগার্টেন স্কুল ক্যাম্পাসে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে পৃথক পৃথক ১৫টি স্টলে শিক্ষার্থী ও অভিভাবকরা নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন।উৎসবে প্রদর্শিত পিঠার মধ্যে ছিল পরিচিত ও নতুন ধাঁচের শতাধিক বাহারি পিঠাপুলি। প্রতিটি পিঠার ওপরে নাম ও মূল্য উল্লেখ করা ছিল। পিঠার নামগুলোও ছিল বেশ আকর্ষণীয়। শিশু শিক্ষার্থীরা বাবা-মায়ের হাত ধরে স্টল ঘুরে ঘুরে পিঠা দেখেন, নতুন পিঠা সম্পর্কে জানেন এবং স্বাদ গ্রহণ করেন। এতে পুরো স্কুল প্রাঙ্গণ রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।উৎসবে ভাপা পিঠা, দুধপুলি, আওলা কেশরি, পুলি, খিরুলি, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ পিঠা, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রসগোলাপ ও কেকসহ শতাধিক ধরনের পিঠা প্রদর্শিত হয়। জানা-অজানা পিঠার সঙ্গে পরিচিত হতে পেরে শিক্ষার্থীরা ছিল দারুণ উচ্ছ্বসিত।শীতকালীন ঐতিহ্যবাহী পিঠার এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও। তারা প্রতি বছর এ ধরনের আয়োজনের দাবি জানান।পিঠা উৎসবে এশিয়ান টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি পুলক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।প্রতিষ্ঠানের অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শাহবুদ্দিন, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী ঘোষ, মরহুম আজিজুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান উম্মে সাইমা সাদিয়া, লোটাস চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বিশ্বাস, মধু’স ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথী ঘোষ এবং জার্নাল ভিশন২৪-এর নির্বাহী সম্পাদক নাজমুল হাসান।এ সময় অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয় বলেন, ‘শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতির চর্চা ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করতেই এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আমরা নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করে আসছি।’

৩০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫২:৩৯
বজ্রপাতের সময় সচেতন থাকলেই মিলবে সুরক্ষা

লাইফস্টাইল ডেস্ক: আকাশে হঠাৎ কালো মেঘ জমে, বিদ্যুৎ চমকায়, সঙ্গে বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ এমন পরিস্থিতি আমাদের দেশে খুবই পরিচিত। বিশেষ করে গরমের মৌসুমে বজ্রঝড় যেন নিত্যসঙ্গী। তবে এই প্রাকৃতিক ঘটনা যতটা স্বাভাবিক, ততটাই ঝুঁকিপূর্ণও। একটু অসতর্ক হলেই ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।পরিসংখ্যান বলছে, বাংলাদেশের মোট বজ্রপাতের প্রায় ৩৮ শতাংশ ঘটে মার্চ, এপ্রিল ও মে মাসে। বৈশাখ মাসে এর তীব্রতা সবচেয়ে বেশি থাকে। আবার জুন থেকে সেপ্টেম্বর পর্যন্তও উল্লেখযোগ্য হারে বজ্রপাত হলেও তা সাধারণ বজ্রঝড় হিসেবে পরিচিত।কেন বাড়ছে ঝুঁকি?বিশেষজ্ঞদের মতে, খোলা জায়গায় অবস্থানই বজ্রপাতে মৃত্যুর প্রধান কারণ। কৃষক, জেলে কিংবা মাঠে কাজ করা শ্রমজীবী মানুষরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপদ আশ্রয়ের অভাব এবং সচেতনতার ঘাটতি।বজ্রপাতের সময় যেভাবে নিরাপদ থাকবেনবজ্রঝড়ের সময় কিছু সহজ নিয়ম মেনে চললে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।১. ঝড়ের আভাস পেলেই দ্রুত দালান বা কংক্রিটের নিরাপদ আশ্রয়ে যান২. ঘরের ভেতরে থাকলে জানালা ও বারান্দা থেকে দূরে থাকুন৩. মোবাইল, টিভি, ফ্রিজসহ বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকুন৪. উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন৫. বাইরে থাকলে মাটিতে শুয়ে না পড়ে নিচু হয়ে বসে থাকুন৬. নৌকায় থাকলে দ্রুত ছাউনির নিচে আশ্রয় নিন৭. ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার না করাই ভালো৮. একসঙ্গে অনেক মানুষ থাকলে দূরত্ব বজায় রাখুনদুর্ঘটনা ঘটলে কী করবেন?বজ্রপাতে কেউ আহত হলে দ্রুত চিকিৎসা দেওয়া জরুরি। আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন স্বাভাবিক করার চেষ্টা করতে হবে এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে।প্রকৃতির এই রুদ্ররূপ থামানো সম্ভব নয়, তবে সচেতনতা ও সতর্ক আচরণই পারে ঝুঁকি অনেকটা কমিয়ে দিতে। মনে রাখবেন, বজ্রপাতের সময় সামান্য অসতর্কতা ডেকে আনতে পারে বড় বিপর্যয়। তাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৩
তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১১:১২

গরমে যেভাবে যত্ন নিলে বাড়বে মুখের জেল্লা
গরমে যেভাবে যত্ন নিলে বাড়বে মুখের জেল্লা
১৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩১:৫৮

জেনে নিন কেমন হবে পহেলা বৈশাখের সাজ
জেনে নিন কেমন হবে পহেলা বৈশাখের সাজ
১২ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪০:২০

মুখের কালো দাগ দূর করতে করনীয়
মুখের কালো দাগ দূর করতে করনীয়
১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১৫:০২

হবিগঞ্জে ৩ হাজার হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে

হবিগঞ্জে ৩ হাজার হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে টানা ভারি বৃষ্টির কারণে হাওরের পানিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান। একদিকে বানের পানি আর অন্যদিকে শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না কৃষকরা। ফলে প্রতিনিয়তই নতুন নতুন এলাকার ধান পানিতে নিমজ্জিত হচ্ছে।অনেকেই আবার বৃষ্টির কারণে শুকাতে না পারার আশঙ্কায় ধান কাটছেন না। যারা কাটছেন তাদেরও ফসল ঘরে তুলতে ধান মাড়াইয়ে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। এ অবস্থায় ধান গোলায় তোলা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।বানিয়াচং উপজেলার সুবিদপুর আতুকুড়া গ্রামের বাসিন্দা সামছু মিয়া জানান, তিনি বেশ কয়েক কেদার জমি আবাদ করেছিলেন। নিজের চোখের সামনেই এসব জমির ধান পানিতে নিমজ্জিত হয়ে পড়ে আছে। আর কয়েকদিন থাকলে এসব ধানে পচন ধরতে পারে। ধান কাটার জন্য শ্রমিকও পাচ্ছেন না।ধানের পাইকারি ব্যবসায়ী হামিদুল হক আখঞ্জী জানান, ধানের সরকারি মূল্য নির্ধারণ না হওয়ায় ধান ক্রয় করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, বেশি দামে যদি ধান ক্রয় করি আর সরকার পরবর্তীতে দাম কমিয়ে নির্ধারণ করে তবে তো লোকসানে বিক্রি করতে হবে। তাই আপাতত পর্যাপ্ত পরিমাণ ধান ক্রয় করতে পারছেন না ব্যবসায়ীরা।অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ দীপক কুমার পাল বলেন, প্রতিনিয়ত হাওরে পানি বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৩ হাজার হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। আমরা কৃষকদের বলছি, দ্রুত ধান কাটতে, কিন্তু বাস্তবতা হলো ধান কেটে তারা কোথায় রাখবে। বৃষ্টির কারণে শুকাতেও পারবেন না।তিনি বলেন, পানির কারণে হারভেস্টার মেশিন হাওরে নামানো যাচ্ছে না। আর শ্রমিক আছে, তবে কিছু সংকটও আছে। কিন্তু ধান শুকানোর সমস্যা, রাখার সমস্যার কারণে কৃষকরা ধান কাটছেন না।সরেজমিন ঘুরে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার হবিগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ১ লাখ ২৩ হাজার ৮৪৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। ফলনও হয় বাম্পার। কিন্তু এবার অকালেই অবিরাম বৃষ্টিপাত শুরু হয়। অপরদিকে জেলার নদ-নদীগুলোতেও পানি বৃদ্ধি পেয়েছে। এসব পানি হাওরে ঢুকে ধান তলিয়ে যাচ্ছে। বৃষ্টির পানিতে ইতিমধ্যেই তলিয়ে গেছে ২৭১০ হেক্টর জমির ধান।এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বানিয়াচং উপজেলায়। এ উপজেলায় প্রায় ১৫শ’ হেক্টর এবং আজমিরীগঞ্জ উপজেলায় প্রায় ৮শ’ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। 

৩০ এপ্রিল ২০২৬ সকাল ১১:১১:০০