• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৪:১৮ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

৪৭৪ কোটি টাকার প্রকল্পে দক্ষ ব্যবস্থাপনা, কৃষকের আস্থা অর্জনে পরিচালক হুমায়ুন কবির

১১ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৪:০৭

৪৭৪ কোটি টাকার প্রকল্পে দক্ষ ব্যবস্থাপনা, কৃষকের আস্থা অর্জনে পরিচালক হুমায়ুন কবির
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: অভিযোগ নয়, বরং কৃষকের স্বার্থ রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ‘ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন প্রকল্প (তৃতীয় পর্যায়)’ এর প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবির। ভুট্টাবীজের মজুত ও গুণগত মান নিয়ে বিভিন্ন সময় নানা ভিত্তিহীন অভিযোগ ও প্রতিকূলতা তৈরি হলেও, সম্পূর্ণ স্বচ্ছতা এবং দক্ষতার সঙ্গে মানসম্মত বীজ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

কৃষির উৎপাদনশীলতা বাড়াতে উন্নত জাতের বীজের কোনো বিকল্প নেই। বিশেষ করে ধান, গম ও ভুট্টার মতো প্রধান ফসলের ক্ষেত্রে মানসম্মত বীজের প্রাপ্যতা কৃষকের উৎপাদন, উৎপাদন খরচ এবং সার্বিক খাদ্যনিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলে। এই বাস্তবতায় বিএডিসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হলো ৪৭৪ কোটি ৬৮ লাখ টাকার এই প্রকল্পটি। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৯ সালের জুন মেয়াদী এ প্রকল্পের মূল লক্ষ্য হলো—উন্নত ও উচ্চফলনশীল জাতের বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং কৃষকের কাছে সহজে সরবরাহ নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও কৃষকের উৎপাদনঝুঁকি কমাতে এই প্রকল্পের কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সম্প্রতি প্রকল্পের আওতায় আমদানিকৃত হাইব্রিড ভুট্টাবীজের মজুত, গুণগত মান এবং বীজ সংগ্রহের প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন ও অভিযোগ তোলার চেষ্টা করা হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ভুট্টা বীজ আমদানির সময় কাস্টমসের নেটওয়ার্কিং ও সফটওয়্যারে সমস্যা থাকায় বীজ ছাড়করণে কিছুটা বিলম্ব হয়, যার ফলে নির্দিষ্ট সময়ে সব বীজ বিক্রি করা সম্ভব হয়নি। যদিও বি-৩৩৫৫ জাতের এই হাইব্রিড বীজটি কৃষকদের মাঝে অত্যন্ত জনপ্রিয় এবং মাঠ দিবসে এর ব্যাপক চাহিদাও লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন

পরীক্ষামূলক চাষ থেকে বাণিজ্যিক আবাদ: বকশীগঞ্জের পাহাড়ি ঢালে কাসাভার বিপ্লব

পরবর্তীতে বীজ প্রযুক্তির সব ধাপ কঠোরভাবে অনুসরণ করে অবশিষ্ট বীজ ডিহিউমিডিফাইড গুদামে সংরক্ষণ করা হয় এবং বর্তমানে এই বীজের অঙ্কুরোদ্‌গম ক্ষমতা ৯০ শতাংশেরও ওপরে রয়েছে। অথচ একটি কুচক্রীমহল গত বছরের সমাপনী মজুত, চলতি বছরের উৎপাদন ও আমদানির হিসাবের তারতম্যকে ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, গুদামের স্টক রেজিস্টার, বিন কার্ড কিংবা দৈনন্দিন ভৌত মজুত সংরক্ষণের দায়িত্ব মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। পক্ষান্তরে, প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবিরের মূল দায়িত্ব হলো সামগ্রিক পরিকল্পনা, বাজেট, ক্রয় কার্যক্রমের সমন্বয় ও সঠিক বাস্তবায়ন তদারকি করা। ফলে প্রশাসনিক তদারকি এবং মাঠপর্যায়ের দৈনন্দিন গুদাম ব্যবস্থাপনার বিষয়টিকে এক করে দেখার কোনো সুযোগ নেই।

আমদানিকৃত বীজের অঙ্কুরোদ্‌গম ক্ষমতা ও মান নিয়ে কিছু মহলের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। বীজ প্রত্যয়ন এজেন্সি, ডিএই (DAE), স্থানীয় বিএডিসি কর্মকর্তা এবং বিএডিসির কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারের একাধিক পরীক্ষার সন্তোষজনক প্রতিবেদনের পরই কেবল বীজগুলো গ্রহণ করা হয়েছে। তাছাড়া ঠাকুরগাঁও বা চুয়াডাঙ্গা কেন্দ্রে বীজ মিশ্রণের যে অভিযোগ তোলা হয়েছে, তা বাস্তবসম্মত নয়; কারণ চুয়াডাঙ্গায় গত বছরের কোনো বীজই মজুদ ছিল না।

আরও পড়ুন

নিজেদের উৎপাদিত পেঁয়াজেই চাহিদা পূরণ হবে: কৃষি মহাপরিচালক

এদিকে, আসন্ন রবি মৌসুমে বগুড়া, ময়মনসিংহ, ফেনী, চুয়াডাঙ্গা ও রংপুর অঞ্চলের কৃষকদের চাহিদা মেটাতে নতুন করে ১০০ মেট্রিক টন হাইব্রিড ভুট্টাবীজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পিপিআর-২০২৫ বিধিমালা এবং ডিপিপি শতভাগ অনুসরণ করে ই-জিপির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ‘বঙ্গ অ্যাগ্রিটেক লিমিটেড’ নামের প্রতিষ্ঠানের সঙ্গে ৪ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকার চুক্তি সম্পন্ন হয়েছে।

বিএডিসি দীর্ঘকাল ধরে দেশের কৃষি খাতে মানসম্মত বীজ সরবরাহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ৪৭৪ কোটি টাকার এই বৃহৎ প্রকল্পের সাফল্য মূলত কৃষকের হাতে সময়মতো মানসম্মত বীজ পৌঁছানোর ওপর নির্ভর করে। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ তুলে একটি জনস্বার্থমূলক প্রকল্পের গতি ও প্রকল্প পরিচালকের দক্ষ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা কোনোভাবেই কাম্য নয়। দায়িত্বশীল মহলের মতে, সব ধরনের অপপ্রচার পেছনে ফেলে কৃষকের আস্থা ও সন্তুষ্টি অর্জনই এই প্রকল্পের প্রকৃত সাফল্য হিসেবে পরিগণিত হবে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩