• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৪৬:৪৬ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১০টি যানবাহন

১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫০:০৬

মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১০টি যানবাহন

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া পুলিশের গাড়ি ও থানায় জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে পুড়িয়েছেন তারা।

১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর করে আগুন দেন দলটির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে পুলিশ সদস্যরা কেউ ছিলেন না। আজ সকালে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। পরবর্তীতে থানা ভবন ও থানায় রাখা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেন তারা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে আজ গোপালগঞ্জে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করে রাখা হয়েছে। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

আরও পড়ুন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১০টি যানবাহন
মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১০টি যানবাহন
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫০:০৬


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৯:০৮


ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:৫৩