অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী মন্তব্য করে বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়া থেকে শুরু করে সেনাবাহিনীকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক করে গড়ে তোলার ক্ষেত্রে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার স্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পুত্র তারেক রহমান অবদান রেখে চলেছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রতীক জিয়াউর রহমানই এই আধুনিক বাহিনীর মূল ভিত্তি স্থাপন করেছিলেন।
২১ নভেম্বর শনিবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, যারা দেশের সার্বভৌমত্বকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান একাকার হয়ে রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ৭ নভেম্বর দেশের বহুদলীয় গণতন্ত্র, অসংখ্য সংবাদমাধ্যম এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতার পথ উন্মুক্ত করেছে। দেশের এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনী ও সাধারণ জনগণের অপরিসীম অবদান রয়েছে।
সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল র্যালি বের হয়। নয়াপল্টন থেকে শুরু হয়ে র্যালিটি বিজয়নগর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available