• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৪৩:৩৩ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

শ্রমিক দলের কমিটি গঠন

আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব শিমুল বিশ্বাস

২১ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৬:২৩

আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব শিমুল বিশ্বাস
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২১ নভেম্বর শনিবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় নতুন এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী ৬ মাসের মধ্যে সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করবে এই কমিটি।

নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। পাশাপাশি পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসকে কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় রিজভীর নিন্দা

এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ ও মিঞা মো. মিজানুর রহমান।

কমিটির অন্য সদস্যরা হলেন জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু ও জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ বিশ্ব টেলিভিশন দিবস
আজ বিশ্ব টেলিভিশন দিবস
২১ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৯:০৫