• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৭:৫৬ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

রক্তের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে আ. লীগ: রিজভী

২২ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৯:২৮

রক্তের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে আ. লীগ: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে দেশ ছেড়ে পালানোর পরও রক্তের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এসব অপতৎপরতা মোকাবেলায় দলটির সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

২২ নভেম্বর রোববার দুপুরে প্রেসক্লাবে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অসত্য ছবি ও তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে।

আরও পড়ুন

সরকারকে যারা বিশৃঙ্খলার মধ্য দিয়ে বিপদে ফেলার চেষ্টা করবেন, তারা গণশত্রু: দুদু

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে নয়াপল্টন অবরুদ্ধ করে রাখা হতো; এমনকি সেখানে আসা শিক্ষকদেরও গ্রেফতার করা হতো। এসময়, ফ্যাসিবাদী শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ভিন্নমত দমনের চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০২:০৯