• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৫:০৮ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

বিজয়ের মাস উপলক্ষে বিএনপির সমাবেশের স্থান পরিবর্তন

২৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:৪৫

বিজয়ের মাস উপলক্ষে বিএনপির সমাবেশের স্থান পরিবর্তন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: মহান বিজয়ের মাস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর বিএনপির উদ্যোগে আয়োজিত উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে।

২৯ নভেম্বর রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন স্থান নির্ধারণের বিষয়টি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

পূর্বঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন

লকডাউনের নামে সন্ত্রাসী তৎপরতা চলছে, দেশ স্বাভাবিকই আছে: রিজভী

সমাবেশের স্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে রিজভী বলেন, গত পরশু দিন আমরা সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের কথা ঘোষণা করেছিলাম। কিন্তু সেখানে বর্তমানে উন্নয়ন ও বৃক্ষকেন্দ্রিক বিন্যাসের কাজ চলায় সমাবেশ করা সম্ভব হচ্ছে না। তাই আগামী ১ ডিসেম্বর বিজয় মাসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশটি নয়াপল্টনে পার্টি অফিসের সামনের রাস্তায় অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, পল্টন কমিউনিটি সেন্টারের সামনে পশ্চিমমুখী করে, অর্থাৎ বিজয়নগরের দিকে মুখ রেখে সমাবেশের মূল মঞ্চ নির্মাণ করা হবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর
ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:১৪


স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি
স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৬:৩৮







ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৪:৩৯