বিনোদন ডেস্ক: মারা গেছেন ‘কাঁটে’, ‘জিন্দা’ ও ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’র মতো বলিউডের জনপ্রিয় সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্ত।
৩১ অক্টোবর শনিবার সকালে ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা ও ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অশোক পণ্ডিত জানান, নিজ বাড়িতে মাথায় আঘাত পাওয়ার কারণে মৃত্যু হয়েছে সঞ্জয় গুপ্তের।
বন্ধুর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি লেখেন, ‘খবরটি সত্যিই মর্মান্তিক ও মেনে নেওয়া কঠিন। আমাদের প্রিয় বন্ধু, প্রতিভাবান পরিচালক সঞ্জয় গুপ্ত আর নেই। তিনি ছিলেন প্রাণবন্ত একজন মানুষ, অসাধারণ গল্পকার এবং চলচ্চিত্রের প্রতি নিবেদিতপ্রাণ নির্মাতা। এত দ্রুত তাকে হারানো চলচ্চিত্রশিল্পের জন্য বড় ক্ষতি।’ তিনি আরও জানান, সঞ্জয় গুপ্তের শেষকৃত্যের বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে সঞ্জয় গুপ্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করেছেন বলিউডের অনেকে।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক ও সমালোচক তরণ আদর্শ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। বিশ্বাসই করতে পারছি না, সঞ্জয় গুপ্ত আর নেই। কয়েক দিন আগেই তার বাড়িতে আয়োজিত মাতা কি চৌকির অনুষ্ঠানে দেখা হয়েছিল। খবরটি সত্যিই হৃদয়বিদারক।’
সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা ও শুভাকাঙ্ক্ষীরাও। সূত্র: হিন্দুস্তান টাইমস
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available