বিনোদন ডেস্ক: বিচ্ছেদের জল্পনার মাঝেই সামাজিক মাধ্যমে তারা সুতারিয়ার জন্মদিনের একটি ভিডিয়োয় মন্তব্য করেছেন বীর পাহাড়িয়া। সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের চিহ্ন। আর তাতেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। এতেই অনুরাগীদের মনে প্রশ্ন, তবে কি পুরনো সম্পর্ককে আরও এক বার সুযোগ দিতে চলেছেন তারা?
গত ১৯ নভেম্বর জন্মদিন ছিল অভিনেত্রীর। বিশেষ দিনটি উদযাপনের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে পোস্ট করেন তার বন্ধুরা। সেই তালিকায় ছিলেন ওরি-ও। তারার জন্মদিন উপলক্ষে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেখানে অভিনেত্রীকে দেখা যায়। তবে জন্মদিনের পোস্টে বেশি করে নজর কাড়ে বীরের মন্তব্যটি। শুধু তাই নয়, বীরের সেই মন্তব্যটি নিজের পোস্টে সবার উপরে পিন করে রেখেছেন ওরি। ফলে দু’জনের সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
বীরের মন্তব্যের পরেই সামাজিক মাধ্যমে অনুরাগীদের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। একজন লিখেছেন, ‘তোমরা আবার একসঙ্গে থাকো। তোমাদের দু’জনের জন্যই শুভকামনা।’ অন্য এক অনুরাগীর মন্তব্য, ‘বীরের এই মন্তব্য দেখে আমি ভীষণ খুশি।’ আবার কেউ লিখেছেন, ‘তারাকেই তোমার পাশে সবচেয়ে ভাল লাগে। তোমাদের একসঙ্গে থাকা ছবিগুলিও সে মুছে দেয়নি। ওকে আবার নিজের জীবনে ফিরিয়ে নাও।’
২০২৫ সালের শুরুর দিকে তারা ও বীরের প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল বলে জানা যায়। পরে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদের। একটি ফ্যাশন অনুষ্ঠানে একসঙ্গে র্যাম্পেও হাঁটেন দু’জনে। সামাজিক মাধ্যমেও পোস্ট করেন একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি।
কিন্তু ২০২৬ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। এপি ঢিলোঁর মুম্বাইয়ের একটি অনুষ্ঠানের পর থেকেই দু’জনকে নিয়ে বিতর্ক শুরু হয়। তার পরেই তাদের বিচ্ছেদের খবর ছড়ায়। যদিও তাদের কেউই প্রকাশ্যে বিচ্ছেদের কথা স্বীকার করেননি। কেন সম্পর্ক ভাঙল, তা নিয়েও মুখ খোলেননি কেউই। এবার তারার জন্মদিনে বীরের এই ছোট্ট মন্তব্য ঘিরে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। সত্যিই কি পুরনো সম্পর্ককে আর একবার সুযোগ দিচ্ছেন তারা, নাকি নিছক বন্ধুত্বের জায়গা থেকেই এই শুভেচ্ছা!
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available