• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:১৩:১৮ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

হাসানের ৬ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ থামল ৩৫৬ রানে

৬ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০৭:৩৩

হাসানের ৬ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ থামল ৩৫৬ রানে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে শুরুতে ধাক্কা খেয়েও আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যামের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় দিনের সকালে নতুন বলে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে আবার চাপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয়েছে তারা। বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়েছেন হাসান, মেহেদী হাসান মিরাজের শিকার ২ উইকেট।

প্রথম দিনের শুরুতে ২৭ রানে ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে উদ্ধার করেছিলেন জাঙ্গু ও অভিষিক্ত উইকহ্যাম। চতুর্থ উইকেটে তাঁদের ১৩১ রানের জুটিতে ম্যাচে ফেরে দলটি। জাঙ্গু করেন ১৩৩, উইকহ্যামের ব্যাট থেকে আসে ৬১ রান। পরে জাস্টিন গ্রিভসের ৫১ রানের ইনিংসও ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখে।

দ্বিতীয় দিনের সকালে নতুন বলে জোড়া আঘাত হানেন হাসান। পরপর দুই বলে জাঙ্গু ও অধিনায়ক রস্টন চেইসকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন। পরে জশুয়া বিশপকে আউট করে ক্যারিয়ারের পঞ্চম পাঁচ উইকেট পূর্ণ করেন। শেষ পর্যন্ত শামার জোসেফের স্টাম্প ভেঙে নিজের ষষ্ঠ উইকেটটি পান এই পেসার।

আরও পড়ুন

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ আজ যেসব খেলা দেখা যাবে

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে স্টাম্পিংয়ে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। আর নাথান লায়নের পর দ্বিতীয় বোলার হিসেবে পাঁচটি ভিন্ন দেশে প্রথম পাঁচটি ফাইফার পেয়েছেন তিনি।

এদিকে গ্রিভসকে ফিরিয়ে উইকেটের দেখা পান মিরাজ। শেষদিকে জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের ৩৩ রানের জুটি ভাঙেন তিনিই। টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পাঁচ উইকেট নেওয়া হাসানের জন্য দেশের মাটিতে এটি প্রথম ফাইফার।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩১:৪২


ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:১৭