বিনোদন ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনি থেকে দীর্ঘ ভ্রমণে বেরিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন অভিনেত্রী। ছেলেকে সঙ্গে নিয়ে হলিউড সাইনটির সামনে ঘুরেছেন এবং ছবি তুলেছেন তিনি।
একটা সময় হলিউডের সিনেমা ও তারকাদের প্রতি তার আলাদা আগ্রহ ছিল। বিশেষ করে হলিউড অভিনেতা টম ক্রুজের প্রতি তার ভীষণ দুর্বলতা ছিল। যাকে টমক্রুজে ক্রাশ শাবনূর বলা যেতে পারে। এবার সেই হলিউডের বিখ্যাত সাইন সরাসরি ঘুরে দেখার সুযোগ হলো অভিনেত্রীর।
ছেলের স্কুলে ছুটি থাকায় মা-ছেলে মিলে দুই মাসের ভ্রমণের পরিকল্পনা নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। এবারের সফরে যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যেও যাওয়ার কথা রয়েছে অভিনেত্রীর।
শাবনূর জানিয়েছেন, ভ্রমণের ফাঁকে অংশ নেবেন কয়েকটি অনুষ্ঠানেও।
২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে সিডনি থেকে উড়োজাহাজে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান তিনি। সেখানে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন শাবনূর। তবে শহরে পৌঁছেই হোটেলে ওঠার আগে তার আগ্রহ ছিল হলিউডের বিখ্যাত সাইনটি কাছ থেকে দেখার। সেই ইচ্ছা পূরণে ছেলেকে নিয়ে চলে যান সান্তা মনিকা পাহাড়ের এলাকায়। হলিউড ঘুরে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী।
সেখানকার বিশাল আয়োজন, শিল্পচর্চা ও পর্যটকদের উপস্থিতি তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। লস অ্যাঞ্জেলেসে অবস্থানকালে এক আলাপে নিজের অনুভূতি জানিয়ে শাবনূর বলেন, কত বিশাল এলাকাজুড়ে হলিউডের এই জায়গা! কীভাবে তারা শিল্পকে লালন করছে। সারাদিন এই হলিউড সাইনের পেছনে রেখে ছবি তুলতে কত কত মানুষ আসছে। কী সুন্দর, অভূতপূর্ব! কেউ সরাসরি না এলে এটা কখনো অনুমানও করতে পারবে না।
এ বছর শাবনূরের দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর এটি। তবে এবারের ভ্রমণে ছেলেকে নিয়ে নতুন নতুন শহর ঘুরে দেখা, পরিচিতজনদের সঙ্গে সময় কাটানো এবং নানা অনুষ্ঠানে অংশ নেওয়াই তার প্রধান ব্যস্ততা।
আগামী ৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে শাবনূরের। এরপর তার গন্তব্য যুক্তরাজ্যের লন্ডন। সেখানেও একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠান শেষে কয়েক দিন ঘোরাঘুরি করার পর অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরবেন এ অভিনেত্রী।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available