• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:২৬:১৬ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

২০ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৬:৫৯

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়কের পাশের একটি হলুদের ক্ষেত থেকে আব্দুল আওয়াল (ব্যবসায়ী) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২০ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার হলদেগাছি এলাকায় ভোলাহাট-রহনপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আওয়াল ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত আলা উদ্দীনের ছেলে। তিনি বিভিন্ন কৃষিপণ্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

আরও পড়ুন

শাহজাদপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২০:২৮



রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৬:৫১