• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৫১:৪৮ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

২১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫৩:০২

ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

২০ অক্টোবর মঙ্গলবার ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবু বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে টহল দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সরকারের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে আবোল-তাবোল বলছে বিরোধীদল

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি।

সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়নটি।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৫:৪৭








চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ
চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ
২১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৯:৫৭

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫১৮
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫১৮
২১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২০:৫৭