• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:১১:২৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৯:৪১

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও কিশোর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মামলায় হারেজ (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৬ অক্টোবর সোমবার নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হারেজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুলহরি (দুর্গাপুর) এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহ আলমের বাড়িতে ভাড়া থাকতেন।

আরও পড়ুন

তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ জুলাই দিবাগত রাত পৌনে ১টার দিকে হারেজ তার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও ছেলে সোহাগকে (১৬) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় হারেজকে আটক করে পুলিশ। পরে নিহত মনোয়ারার মেয়ে বিথি (১৩) ও তার বড় ভাই মজিবুর রহমান ওরফে মজিদ (৪০) অভিযোগ করেন। ২০২০ সালের ৯ জুলাই ফতুল্লা থানায় এ ঘটনায় হত্যা মামলা করা হয়।

মামলার তদন্ত শেষে হারেজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২০ সালের ২০ নভেম্বর অভিযোগপত্র দাখিলের পর মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির বলেন, বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১