• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৮:১১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৬:৫৩

সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়েন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি।

২৬ অক্টোবর রোববার দিবাগত রাতে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় তিনি ডাকাতের কবলে পড়েন। তবে তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে ফেসবুক লাইভে জানিয়েছেন।

এ ঘটনার সোনারগাঁ থানা পুলিশ ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর রয়েছেন বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে বক্তা রফিকুল ইসলাম মাদানি ডাকাতের কবলে পড়েন। তাৎক্ষণিক তিনি ফেসবুক লাইভে এসে তাকে রক্ষা করার আকুতি জানান। 

তিনি লাইভে এসে জানান, সড়কের মধ্যে বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছে। তার গাড়ি একটু দূরে থাকায় তিনি রক্ষা পেয়েছেন। ডাকাতরা রামদা নিয়ে ডাকাতি করছেন। এসময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। 

তিনি আরও জানান, ডাকাতদের দেখে তার গাড়ি চালক গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার কারণে তারা রক্ষা পেয়েছেন।

আরও পড়ুন

সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস মোহাম্মদ সাইফুল ইসলাম

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন। আগে থেকেই আমরা কাজ করে আসছি। ইসলামি বক্তার কোনো ক্ষতি বা মালামাল খোয়া যায়নি। ডাকাতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে ডাকাতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১