• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১০:৩৯ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

২৭ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০০:৫২

জামালপুরে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও খালাস দেওয়া হয়েছে দুই আসামিকে।

২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০১৪ সালে জামালপুর সদর উপজেলার দড়িমোহলপুর এলাকার হামিদুর রহমানের মেয়ে তমা আক্তারকে একই উপজেলার লাহিড়ী কান্দা এলাকার ইয়াকু্ব আলীর ছেলের সঙ্গে জনি মিয়ার বিবাহ দেন। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তমাকে নির্যাতন করতো জনি মিয়া ও তার পরিবারের লোকজন।

আরও পড়ুন

ছাত্রদল নেতা শাকিল হত্যা, ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে

২০১৫ সালের ১৯ মার্চ দুই লাখ ৫০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী তমা আক্তারকে হত্যা করেন জনি মিয়া।

এঘটনায় গত ৬ এপ্রিল জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত তমার বাবা হামিদুর রহমান।

ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর মঙ্গলবার বিচারক রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

এসময় ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার প্রধান আসামি জনি মিয়াকর মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেন। রায়ে অপর দুই আসামি ইয়াকুব আলী ও ময়না বেগমকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জায়গা না থাকায় বসতঘরে বৃদ্ধকে দাফন
জায়গা না থাকায় বসতঘরে বৃদ্ধকে দাফন
২৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৩:৪৯




এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছাল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছাল
২৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪১:১৩



৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫৩:৪৪