• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৪:৪১ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে জাতীয় যুব দিবস পালিত, সনদ ও চেক বিতরণ

১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৯:৫২

বড়াইগ্রামে জাতীয় যুব দিবস পালিত, সনদ ও চেক বিতরণ

নাটোর প্রতিনিধি: দক্ষ যুব গড়বে দেশ, কর্মই জীবন, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

১ নভেম্বর রোববার সকালে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এম রহমান।

আরও পড়ুন

সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, আব্দুল আলিম এবং উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি যুব ঋণের চেক বিতরণ করা হয়।

যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখার লক্ষ্য সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদক কারবারি বন্ধের দাবিতে মানববন্ধন

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ