• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৫:৪৯ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেটে দৃষ্টিহীন মৌমিতা এইচএসসিতে পেলেন জিপিএ-৫

১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:৪৯

সিলেটে দৃষ্টিহীন মৌমিতা এইচএসসিতে পেলেন জিপিএ-৫

সিলেট প্রতিনিধি: দৃষ্টিশক্তি নেই, তবে পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ আর অদম্য ইচ্ছাশক্তি আছে। সেই শক্তিকে সম্বল করেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তাহমিনা আক্তার মৌমি। সিলেটের সরকারি মদন মোহন কলেজের এই শিক্ষার্থীর সাফল্য বিশেষভাবে আনন্দের হয়ে উঠেছে এবারের ফলাফলের প্রেক্ষাপটে।

এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া অর্ধেকের বেশি শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। গত বছরের তুলনায় কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এমন ফলের মধ্যে মৌমির অর্জন ব্যতিক্রমী এক সাফল্য।

মৌমির বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামে। বাবা আব্দুল আহাদ ও মা আমিনা আক্তার পুষ্প। পড়াশোনার জন্য সে সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কাজ করা গ্রিন ডিজএবেল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকে। প্রথম শ্রেণি থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে তার পথচলা।

আরও পড়ুন

শিবচরে সাবেক জামায়াত নেতার বসতঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

জিডিএফের নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান বলেন, প্রথম শ্রেণি থেকে মৌমি তাদের প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থী। তার এই ফলাফলে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

পরীক্ষার হলে মৌমির হয়ে উত্তরপত্র লেখার দায়িত্ব পালন করেছে শ্রুতিলেখক পল্লব রায়। সে হাজী আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। পল্লবের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেয় মৌমি।

দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা তার শিক্ষাজীবনের পথকে সহজ করেনি। তবে সেই সীমাবদ্ধতা পেরিয়ে পড়াশোনা চালিয়ে গেছে সে। এবারের এইচএসসিতে জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে নিজের অধ্যবসায় ও চেষ্টা দিয়ে সাফল্যের দৃষ্টান্ত তৈরি করেছে মৌমি।

আরও পড়ুন

জামালপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪ দিন সারাদেশে গ্যাসের সরবরাহ কম থাকবে
৪ দিন সারাদেশে গ্যাসের সরবরাহ কম থাকবে
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪২





ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৩৯