• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৭:০১ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে ছোট ভাইয়ের হাতে বড়ভাইয়ের মৃত্যু

৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৭:৩৭

চাঁদপুরে ছোট ভাইয়ের হাতে বড়ভাইয়ের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে পৈতৃক সম্পত্তির ভাগবাঁটোয়ারাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

২ নভেম্বর সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের গাছতলা পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান পাটোয়ারীর বয়স ৬০ বছর। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৯

পরিবারের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই শাহআলম পাটোয়ারী ও তার স্ত্রী হাসিনা বেগম বসতঘরের সামনে শাহজাহানকে মারধর করেন। একপর্যায়ে বাঁশের কঞ্চির ওপর পড়ে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী ও মেয়েদের দাবি, ছোট ভাইকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেছিলেন শাহজাহান। দেশে ফিরে আসার পর থেকেই পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় অভিযুক্ত চাচা ও চাচির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের মেয়েরা।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ
জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪০


বিমানের দাম্মাম রুটের ফ্লাইট শুরু ৭ নভেম্বর
বিমানের দাম্মাম রুটের ফ্লাইট শুরু ৭ নভেম্বর
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৩০

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:০৪



ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৮:৪৭