• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৫:৫৮ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৪২

আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

​নারায়ণগঞ্জ প্রতিনিধি: মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন পোশাক শ্রমিকরা।

৩ নভেম্বর মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নেন তারা। এতে সড়কটিতে যানচলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

​জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা একযোগে রাস্তায় নেমে আসেন। এর আগে গত সোমবারও একই স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন ফতুল্লার পোশাক শ্রমিকরা। সেদিন ৫ ঘণ্টা অবরোধের পর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছিলেন। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও দুপুরের পর হঠাৎ করেই শ্রমিকরা আবারও উত্তেজিত হয়ে পড়েন এবং কাজে যোগ না দিয়ে একত্রিত হয়ে পুনরায় আন্দোলন শুরু করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৯

​প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির পর কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশনের শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ না করে মূল ফটকের সামনে দাঁড়িয়ে জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তারা পার্শ্ববর্তী মাইক্রো ফাইবার কারখানার শ্রমিকদেরও আন্দোলনে নামতে প্ররোচিত করেন এবং কারখানাটিতে ছুটি দিতে কর্তৃপক্ষকে বাধ্য করেন। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা মেট্রো নিটওয়্যার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকদেরও কাজ বন্ধ রেখে আন্দোলনে যোগ দিতে বাধ্য করেন।

​পরে দুপুর আড়াইটার দিকে কয়েক হাজার শ্রমিক একত্রিত হয়ে কাঠেরপুল এলাকা থেকে মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকার দিকে অগ্রসর হন। এ সময় পুলিশ প্রধান সড়কে প্রবেশের মুখ বন্ধ করে দিলেও বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ব্যারিকেড ভেঙে মূল সড়কে প্রবেশ করে অবস্থান নেন। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট।

​এদিকে শ্রমিকদের এই আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

আরও পড়ুন

চাঁদপুরে ছোট ভাইয়ের হাতে বড়ভাইয়ের মৃত্যু

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ
জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪০


বিমানের দাম্মাম রুটের ফ্লাইট শুরু ৭ নভেম্বর
বিমানের দাম্মাম রুটের ফ্লাইট শুরু ৭ নভেম্বর
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৩০

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:০৪



ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৮:৪৭