মাদারীপুর প্রতিনিধি: ৭ নভেম্বর ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি দিবস’-এর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
এর অংশ হিসেবে ৭ নভেম্বর শনিবার সকালে মাদারীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়গুলোতে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ৭ নভেম্বর দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দেশের এই ঐতিহাসিক দিনটির সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কোমলমতি শিশুদের মাঝে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available