• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৪:৩৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৪:১১

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​৯ নভেম্বর সোমবার ভোরে এই দুর্ঘটনায় এলাকায় এবং শিক্ষক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সাহেবপাড়া প্রামানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ ছেলেকে ঢাকায় আনতে গিয়েছিলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। চিকিৎসা শেষে ছেলেকে নিয়ে তিনি ঢাকা থেকে ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।

​পথিমধ্যে ট্রেনটি সৈয়দপুর স্টেশন ছেড়ে যাওয়ার পর স্টেশনের কিছু দূরে পৌঁছালে তিনি ট্রেনের দরজার কাছাকাছি অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতাবশত ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

​পারিবারিক সূত্রে আরও জানা যায়, তার ছেলে ঢাকায় পড়াশোনা করেন। ছেলেই অসুস্থ থাকায় তাকে ঢাকা থেকে আনতে গিয়েছিলেন এই শিক্ষক। কিন্তু বাড়ি ফেরার পথে এমন এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৯:৫২