ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা ও যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ।
১০ নভেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ৯ নভেম্বর সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামের আব্দুল মালেক মাস্টারের ছেলে মো. ইকবাল হোসেন (৪৬)। তিনি সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। অপরজন হলেন মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের মো. মনির ভূইয়ার ছেলে মো. সারোয়ার হোসাইন (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সক্রিয়কর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে শহরের পাইকপাড়া এলাকা থেকে মো. ইকবাল হোসেনকে এবং রাত ১১টায় মাছিহাতার আটলা এলাকা থেকে সারোয়ার হোসাইনকে গ্রেফতার করা হয়। পরে তাদের সদর মডেল থানায় নেওয়া হয়।
ওসি খাইরুল আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা ও যুবলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available