• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪৮:৫৮ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

১১ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫২:৩৬

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

১০ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর দোগাছী বাজারে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলেও জানা গেছে।

গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার এজিএম আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারে একটি ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মঙ্গলবার রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশ ও কক্ষের জানালা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কক্ষের ভেতরে আগুন ধরে যায়।

আরও পড়ুন

উখিয়ায় গ্যাসের নতুন অস্তিত্ব শনাক্ত, অনুসন্ধানে নামছে বাপেক্স

এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আসাদুজ্জামান আরও জানান, আগুনে ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

আরও পড়ুন

জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ