• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫১:০২ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে ইয়াবা উদ্ধার

১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:৪৫

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে ইয়াবা উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬০ হাজার টাকা।

১২ নভেম্বর বৃহস্পতিবার ধোবাউড়া উপজেলার গাবরাখালী নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির একটি টহল দল গাবরাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বানারীপাড়ায় বড়ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু

বিজিবি জানায়, মাদক নির্মূলে তারা সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে। এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১০:৫২


একদিনে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু
১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:২০


মুসল্লিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়
মুসল্লিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়
১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:৫৬

৮৯ রানে অলআউট ভারত, রেকর্ড গড়ে জিতল কিউইরা
৮৯ রানে অলআউট ভারত, রেকর্ড গড়ে জিতল কিউইরা
১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৬:০৪