• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৫:৩৫ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার-১

১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৩৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার-১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৩ নভেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে শহরের দাতিয়ারা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিকাইল হোসেন হিমেলের নেতৃত্বে একদল নেতা-কর্মী দাতিয়ারা এলাকা থেকে মিছিল বের করেন। পরে তাঁরা কুমিল্লা-সিলেট বাইপাস সড়কে মিছিল করেন।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ বিভিন্ন নেতার মুক্তির দাবিও জানান তারা।

মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মো. রাজিব মিয়া নামে যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করে। তার বাড়ি নবীনগর উপজেলায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, সকালে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাজিব মিয়াকে গ্রেফতার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

বানারীপাড়ায় বড়ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পরবর্তী জেমস বন্ড হতে পারেন হৃতিক রোশন?
পরবর্তী জেমস বন্ড হতে পারেন হৃতিক রোশন?
১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:২৮






বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, তরুণের মৃত্যু
বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, তরুণের মৃত্যু
১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫০