• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:৩৫ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৫

নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: আইনশৃঙ্খলা রক্ষা, বিচারপ্রার্থী মানুষের দীর্ঘসূত্রিতা হ্রাস এবং মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল করতে নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

​বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মার্জিয়া খাতুন-এর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ।

আরও পড়ুন

জামালপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ

​কনফারেন্সে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন; এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।

​এছাড়াও অনুষ্ঠানে নীলফামারী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন স্তরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, সিভিল সার্জনের প্রতিনিধি এবং নীলফামারী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ (ওসি) বিচার ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​কনফারেন্সে বিচারিক কার্যক্রমের মান উন্নয়ন, মামলার তদন্ত প্রতিবেদন সময়মতো দাখিল, সাক্ষীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যকার পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন

নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভিনিসিয়ুসের জোড়া গোল, ব্রাজিলকে হারাল জাপান
ভিনিসিয়ুসের জোড়া গোল, ব্রাজিলকে হারাল জাপান
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:১৪






জামালপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ
জামালপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৭

ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:২৭

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:০০