• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৪৫:৪৮ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

শেরপুর সীমান্তে ভারতীয় বডি স্প্রে জব্দ

১৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৩:৫৯

শেরপুর সীমান্তে ভারতীয় বডি স্প্রে জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি: জিরো টলারেন্স নীতিতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৫ নভেম্বর রোববার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির সূত্রে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির টহল দল ১৫ নভেম্বর ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলাধীন হাড়িয়াকোনা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করা হয়।

আরও পড়ুন

নওগাঁয় যুবলীগ নেতা গ্রেফতার

জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শেরপুর সীমান্তে ভারতীয় বডি স্প্রে জব্দ
শেরপুর সীমান্তে ভারতীয় বডি স্প্রে জব্দ
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৩:৫৯



নওগাঁয় যুবলীগ নেতা গ্রেফতার
নওগাঁয় যুবলীগ নেতা গ্রেফতার
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৩