• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৪৪:১৮ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪৪

১৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫০:৩১

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে ফতুল্লা ও রূপগঞ্জ থানা এলাকায় পৃথক দুটি অভিযানে ৪৩ জন মাদকসেবী ও এক পেশাদার ইয়াবা কারবারিসহ মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক কারবারির এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

১৬ নভেম্বর সোমবার বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। এর আগে ১৫ নভেম্বর রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়,  ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইনের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশের একটি দল কাশিপুর, দেওভোগ ও ফতুল্লা রেলস্টেশনসহ চিহ্নিত বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

জেলা পরিষদের ৭ কোটি টাকার কৃষিযন্ত্র, পাহাড়ের কৃষিতে নতুন স্বপ্ন

অন্যদিকে, একই দিন বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-খ) রূপগঞ্জ থানা এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ও সুজন তালুকদারের নেতৃত্বে বিকেল ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত মুড়াপাড়া এলাকার দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনের রাস্তায় এ অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতার ইসমাইল রূপগঞ্জের দড়িকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ