• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪৪:৫৩ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে ধর্ষণ মামলায় ১৬ বছর পর কিশোরকে ১০ বছরের আটকাদেশ

১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১২:৩৭

জামালপুরে ধর্ষণ মামলায় ১৬ বছর পর কিশোরকে ১০ বছরের আটকাদেশ

জামালপুর প্রতিনিধি: জামালপুরে এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা (১৪) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।

১৬ নভেম্বর সোমবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম জানান, ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদর থানার জালালের চর গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা (১৪) তাকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

আরও পড়ুন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল

এ ঘটনা জানাজানি হলে ২৫ ডিসেম্বর ওই তরুণীর বাবা জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সোহেল রানার উপস্থিতিতে ১৬ বছর পর সোমবার রায় ঘোষণা করা হয়। রায়ে অভিযুক্ত সোহেল রানাকে ১০ বছরের আটকাদেশ প্রদান করা হয়।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রথম ধাপে  ১০২৬ ইউপিতে ভোট: ইসি
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট: ইসি
১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৫৩


হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:১২