• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪২:১৪ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন জামালপুরের ৩ যুবক

১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৪৪:০৯

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন জামালপুরের ৩ যুবক
ছবি: সংগৃহীত

জামালপুর প্রতিনিধি: দীর্ঘ পাঁচ বছর দুই মাস কারাভোগের পর ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন জামালপুরের তিন যুবক। তারা হলেন মেহেদী হাসান, মমিন মিয়া ও শাওন হাসান।

১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে পৌঁছান তারা। দীর্ঘদিন পর সন্তানদের ফিরে পাওয়ার খবরে তিন পরিবারে বইছে আনন্দের বন্যা।

দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে কারাভোগ করা শাওন হাসানের বাবা রেজাউল করিম।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে স্বস্তি, সতর্ক প্রশাসন

পরিবার সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার উদ্দেশ্যে ২০২১ সালে দেশ ছাড়েন জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল পক্ষীমারী গ্রামের তিন যুবক। তারা হলেন সোনা মন্ডলের ছেলে মেহেদী হাসান (২০), জয়নাল মিয়ার ছেলে মমিন মিয়া (১৯) এবং রেজাউল করিমের ছেলে শাওন হাসান (১৮)।

কিন্তু দালালের প্রতারণার শিকার হয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর আগেই ওই বছরের ১০ আগস্ট দিল্লি বিমানবন্দরে আটক হন তারা। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ২০২১ সালের অক্টোবরে তিনজনকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাদের ভারতের উত্তর প্রদেশের লখনৌ কারাগারে পাঠানো হয়।

তিন যুবকের কারাবন্দি থাকার খবর জানার পর থেকেই তাদের মুক্তির জন্য আইনি লড়াই চালিয়ে আসছিলেন পরিবারের সদস্যরা। সেই আইনি প্রক্রিয়া শেষে গত ১৩ নভেম্বর লখনৌ কারাগার থেকে মুক্তি পান তারা।

আরও পড়ুন

জলবায়ু ন্যায্যতার দাবিতে মানিকগঞ্জে সাইকেল র‍্যালি

শাওনের বাবা রেজাউল করিম বলেন, দীর্ঘ কারাভোগের পর তার ছেলেসহ তিনজন আজ দেশে ফিরেছেন। তারা ইতোমধ্যে বেনাপোল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা।

এদিকে তিন যুবকের দেশে ফেরার খবরে পরিবারগুলোতে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই।

আরও পড়ুন

খাগড়াছড়ি পানছড়িতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিমানবন্দরে বাসের ধাক্কায় যুবক নিহত
বিমানবন্দরে বাসের ধাক্কায় যুবক নিহত
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৭:০৩